advertisement

Barasat Blast: নীলগঞ্জ যেন আস্ত একটা মৃত্যুপুরী! বারাসতের বিস্ফোরণস্থলে CID বম্বস্কোয়াড

Last Updated:

আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায়৷ স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন বহু দিন ধরেই বেআইনি ভাবে এই বাজি কারখানা চলছিল৷ ঘটনার পরে শ্লোগানও তোলেন এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা৷ আঙুল তোলেন এলাকার বিধায়ক তথা রাজ্যে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বিরুদ্ধে৷

দক্ষিণবঙ্গ: রবিবার সকাল ১০টা৷ হঠাৎ করেই বিস্ফোরণের কান ফাটানো শব্দে কেঁপে উঠল বারাসতের নীলগঞ্জ এলাকা৷ ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর আশঙ্কা৷ হাসপাতালে বাড়ছে আহত শিশু এবং মহিলার সংখ্যা৷ হতাহতের সংখ্যা এগরার ঘটনাকে ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা৷ এলাকায় পৌঁছেছে সিআইডি-র বম্ব স্কোয়াড৷
স্থানীয় সূত্রের খবর, বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় সংশ্লিষ্ট বাড়ির ছাদ৷ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় মৃতদেহ৷ পাশের বাড়ির চিলেকোঠা থেকে, গাছের ডাল, সব জায়গা থেকেই উদ্ধার হচ্ছে ক্ষতবিক্ষত দেহ৷ আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায়৷ স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন বহু দিন ধরেই বেআইনি ভাবে এই বাজি কারখানা চলছিল৷ ঘটনার পরে শ্লোগানও তোলেন এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা৷ আঙুল তোলেন এলাকার বিধায়ক তথা রাজ্যে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বিরুদ্ধে৷
advertisement
আরও খবর: বারাসত বিস্ফোরণে ‘কাঠগড়ায়’‍ মন্ত্রী রথীন ঘোষ! বললেন, ‘বাজি তৈরি হতো না, মজুত হতো’
ঘটনার পর পরই এদিন ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার এবং ডিআইজি৷ পুলিশ সুপার বলেন, ‘‘এই ঘটনায় যাঁরা যুক্ত আমরা ব্যবস্থা নেব। এখনও পর্যন্ত ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ কজন মারা গিয়েছে হাসপাতালে থেকে জেনে তারপর বলব৷ ঘটনা একটা ঘটেছে৷ তাতে আইন শৃঙ্খলা আমরা দেখেছি..৷’’ দমকলবাহিনী সূত্রের দাবি, এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছে৷ তবে স্থানীয়দের বক্তব্য মৃতের সংখ্যা ১২ ছাড়িয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: বারাসতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দোতলা বাড়ির চিলেকোঠায় উঠে গেল দেহ, মৃত কমপক্ষে ১২
ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি-র বোম্ব ডিনপোজাল স্কোয়াড৷ এলাকায় আর কোথাও কোনও বিস্ফোরক মজুত রয়েছে কিনা, সেটাই খতিয়ে দেখবেন তাঁরা৷ পাশাপাশি, সেখানে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হত, কী ধরনের বাজি তৈরি হতো, নাকি বোমা তৈরিরও কারবার চলত, এখন সেগুলি খতিয়ে দেখতে চান তদন্তকারীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Blast: নীলগঞ্জ যেন আস্ত একটা মৃত্যুপুরী! বারাসতের বিস্ফোরণস্থলে CID বম্বস্কোয়াড
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement