advertisement

Barasat Blast: ‘ওখানে লুকিয়ে বোমা তৈরি হতো’! বারাসত বিস্ফোরণস্থলে কী হত জানতে NIA তদন্ত দাবি বিজেপি-র

Last Updated:

শমীক বাবু দাবি করেন, এই গোটা ঘটনার দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে৷ তাঁর কথায়, ‘‘পুলিশ দিয়ে তদন্ত করালে হবে না৷ আমরা এনআইএ তদন্ত চাইছি৷ এনআইএ তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে৷ কোন বিস্ফোরক ওখানে ছিল সেটা বেরিয়ে আসবে৷’’

কলকাতা: বারাসত বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাল বিজেপি৷ রবিবারের বিস্ফোরণের ঘটনা নিয়ে তীব্র আশঙ্কা প্রকাশ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য৷ বললেন, ‘‘এটা সাধারণ কোনও বাজি কারখানায় বিস্ফোরণ নয়, সমস্ত জেলায় এই ধরনের অবৈধ কারখানা তৈরি হয়েছে৷’’ বিজেপি নেতার দাবি, পুলিশ, নয় এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাবেন তাঁরা৷
বিজেপি নেতা বলেন, ‘‘কোন শব্দবাজি তৈরি করতে গেলে স্টোনচিপস লাগে? ওখানে স্টোন চিপস পাওয়া গিয়েছে৷ বিভিন্ন ধরনের রাসায়নিকের সন্ধান পাওয়া যাচ্ছে৷ ওখানে লুকিয়ে বোমা তৈরি হতো, মারণাস্ত্র তৈরি হতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য৷ এত বোমা আসছে কোথা থেকে?’’
আরও পড়ুন: ‘বাজি নয়, বোমা তৈরি হতো’, বারাসত বিস্ফোরণে জল্পনায় আইএসএফ ‘যোগ’
শমীক বাবু দাবি করেন, এই গোটা ঘটনার দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে৷ তাঁর কথায়, ‘‘পুলিশ দিয়ে তদন্ত করালে হবে না৷ আমরা এনআইএ তদন্ত চাইছি৷ এনআইএ তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে৷ কোন বিস্ফোরক ওখানে ছিল সেটা বেরিয়ে আসবে৷’’
advertisement
advertisement
অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, গোটা ঘটনা নিয়েই বড় দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন অনেকে৷ তাঁর কথায়, ‘‘এখানে দেখতে হবে কারও কোনও নির্দিষ্ট অনিয়ম ছল কি না, কেন এ ধরনের ঘটনা ঘটেছে? কেন এ ধরনের ঘটনা ঘটছে? সেগুলো দেখার বিষয়৷ মুখ্যমন্ত্রী যথেষ্ট কড়া বার্তা দিয়েছেন৷ পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে, সেটা দেখতে হবে৷’’
advertisement
রবিবার সকাল ১০ টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসতের নীলগঞ্জ এলাকা৷ ভেঙে পড়ে ঘটনাস্থলে থাকা বড়ির ছাদও৷ স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যেই ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয়েছে ১২ জনের দেহ৷ আহত বহু৷ ৩ মহিলা ও ৩ শিশু বারাসত হাসপাতালে চিকিৎসাধীন৷ পাশের বাড়ির চিলেকোঠা থেকে পেয়ারা গাছের ডাল চতুর্দিকে ঝুলছে ক্ষতবিক্ষত দেহ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Blast: ‘ওখানে লুকিয়ে বোমা তৈরি হতো’! বারাসত বিস্ফোরণস্থলে কী হত জানতে NIA তদন্ত দাবি বিজেপি-র
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement