advertisement

চিনির মণ্ডা অতীত, এবার বাজারে এল আম, বেলের মণ্ডা! রয়েছে চকোলেটেরও! জানুন মিলবে কোথায়

Last Updated:

সকাল-বিকেল মণ্ডা প্রেমীদের ভিড় এই দোকানে, ১৫ ধরনের মণ্ডা তৈরি হচ্ছে এই দোকানে, এখন দেশ-বিদেশেও পাড়ি দিচ্ছে এই মিষ্টান্ন! 

+
বিভিন্ন

বিভিন্ন স্বাদের মণ্ডা

বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: বাঙালির যে কোনও শুভ কাজে মিষ্টি প্রয়োজন। এছাড়াও খাদ্য রসিক বাঙালির পাতে মিষ্টি না হলে জমে না। এই মিষ্টির বিভিন্ন পদ রয়েছে। তার মধ্যে অন্যতম মণ্ডা! আপনারা অনেকেই হয়তো চিনির মণ্ডা বা ক্ষীরের মণ্ডা খেয়েছেন, তবে এবার বাঁকুড়ার এই জায়গায় এলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের মণ্ডা ! যা স্বাদে গন্ধে অতুলনীয়। এই দোকানে মণ্ডার চাহিদা তুঙ্গে। সকাল সন্ধ্যা মণ্ডা ক্রেতাদের ভিড় লেগেই আছে!
বাঁকুড়ার বড়জোড়ার মিষ্টি ব্যবসায়ী সুকুমার মোদক ৪৪ বছর ধরে মণ্ডা ব্যবসা করছেন। এই সুকুমার বাবুর বড় বাবা চিনির মণ্ডা তৈরি করতেন এবং তিনি সেই সময় ঢালাও করে- মাথায় নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতেন। এই ভাবেই সুকুমার বাবুর বাপ ঠাকুরদারা চিনির মণ্ডা করে এসেছেন। তাই সুকুমার বাবুর চিন্তাভাবনা করেন যে তিনি একটু অন্য স্বাদের বা অন্য ধরনের মণ্ডা বানাবেন। সুকুমার বাবু এখন ১০ থেকে ১৫ রকমের মণ্ডা বানাচ্ছেন যা একেবারে স্বাদে গন্ধে অতুলনীয়!
advertisement
advertisement
বাঁকুড়ার সুকুমার বাবুর এই দোকানে আমের, বেলের, ক্ষীরের, তালের, গাজরের, চকলেট মণ্ডা সহ বিভিন্ন রকমের মণ্ডা পাওয়া যায়। যে সিজনে যে রকমের ফল পাওয়া যায়, ঠিক সেই সিজনে সেই ফলের মণ্ডা পাবেন এই দোকানে! সুকুমার বাবু এখন ২০ থেকে ২৫ কেজি ছানার মণ্ডা তৈরি করেন প্রতিদিন এবং এর চাহিদাও রয়েছে বাজারে। বড়জোড়ার সুকুমার মোদকের বানান বা তার দোকানের মণ্ডা দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দিয়েছে। এছাড়াও বিদেশের বিভিন্ন প্রান্তেও পাড়ি দিয়েছে। বিভিন্ন সাধের মণ্ডার চাহিদা রয়েছে বড়জোড়াতেও, একেবারে স্বাদে গন্ধে অতুলনীয়, কী ভাবছেন এই মণ্ডার স্বাদ নেবেন নাকি?
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মণ্ডার স্বাদ নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বাঁকুড়ার বড়জোড়াতে। আপনি যদি দুর্গাপুর-বাঁকুড়া যাতায়াত করেন, তার মাঝেই দামোদর ব্যারেজ পেরিয়ে পড়বে বড়জোড়া বাজার। সেখানেই রাস্তার ধারে রয়েছে সুকুমার বাবুর মণ্ডা বা মিষ্টির দোকান।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চিনির মণ্ডা অতীত, এবার বাজারে এল আম, বেলের মণ্ডা! রয়েছে চকোলেটেরও! জানুন মিলবে কোথায়
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement