advertisement

Bankura News: মর্মান্তিক! দু কানেই হেডফোন গোঁজা, পিছন থেকে এল দ্রুতগতির ট্রেন, তারপর...

Last Updated:

এই মৃত্যুর পিছনে যুবকের সচেতনতার অভাবই দায়ী বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।

Student died while walking down railway track with headphone on
Student died while walking down railway track with headphone on
# বাঁকুড়া: কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মৃত ছাত্র৷ দু'কানে হেডফোনে গান শুনতে শুনতে লাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। মৃত ছাত্রের নাম অরুনাংশু ঘোষ। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে বাঁকুড়ার বেলিয়াতোড় স্টেশনের কাছে।
স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই গতকাল সন্ধ্যের ঠিক আগে দুকানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেল লাইন ধরে হাঁটছিল বেলিয়াতোড় যামিনী রায় কলেজের ছাত্র অরুনাংশু ঘোষ। সে সময় সোনামুখী থেকে বাঁকুড়া গামী একটি লোকাল ট্রেন ধাক্কা মারে ওই যুবককে। স্থানীয়দের দাবি ধাক্কা মারার আগে ট্রেনটি বারবার হর্ন দিয়ে যুবককে সতর্ক করার চেষ্টা করে। ইমার্জেন্সি ব্রেকও দেয়। কিন্তু শেষরক্ষা করা যায়নি। স্থানীয়দের দাবি কানে হেডফোন লাগিয়ে রাখায় ট্রেনের হর্নের শব্দ শুনতে পায়নি ওই যুবক। যুবককে ধাক্কা দেওয়ার পর ট্রেনটি ঘটনাস্থলে দাঁড়িয়ে পড়ে।
advertisement
advertisement
পরে গুরুতর জখম ওই যুবককে উদ্ধার করে ট্রেনে করেই বাঁকুড়া স্টেশনে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই চিকিৎসারত অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। যুবকের মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই মৃত্যুর পিছনে যুবকের সচেতনতার অভাবই দায়ী বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।
advertisement
Priyabrata Goswami
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: মর্মান্তিক! দু কানেই হেডফোন গোঁজা, পিছন থেকে এল দ্রুতগতির ট্রেন, তারপর...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement