advertisement

West Bengal news: কালনায় জাল নথি নিয়ে পাসপোর্ট করাতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি যুবক-সহ ২

Last Updated:

West Bengal news: জাল জন্মের শংসাপত্র দিয়ে পাসপোর্ট করাতে গিয়ে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক-সহ এক সাইবার ক্যাফের মালিক। ঘটনাটি ঘটেছে কালনা থানায় এলাকায়।

গ্রেফতার বাংলাদেশি যুবক।
গ্রেফতার বাংলাদেশি যুবক।
নবকুমার রায়, হুগলি: জাল জন্মের শংসাপত্র দিয়ে পাসপোর্ট করাতে গিয়ে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক-সহ এক সাইবার ক্যাফের মালিক। ঘটনাটি ঘটেছে কালনা থানায় এলাকায়।
বাংলাদেশি যুবকের নাম পবিত্র মণ্ডল, কালনার কৃষ্ণদেবপুর এলাকার বাসিন্দা ওই যুবক। পাসপোর্টের জন্য আপিল করেছিল, সেই নথি ভেরিফিকেশনের জন্য পৌঁছয় কালনা থানায়। বাংলাদেশি যুবক পবিত্র মণ্ডলের দেওয়া কালনা পুরসভার শংসাপত্র দেখে সন্দেহ হয় পুলিশের। কালনা পুরসভার সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে জানিয়ে দেওয়া হয় সেটা জাল শংসাপত্র। এরপরে এই পবিত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, জানতে পারে কালনার সাইবার ক্যাফের মালিক আজারুল ইসলাম তাকে জাল জন্মের শংসাপত্র করে দিয়েছে। এরপরেই দুজনকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ।
advertisement
advertisement
কালনা পুরসভার শংসাপত্রে লেখা রয়েছে পবিত্র মণ্ডল কালনা মহকুমা হাসপাতালে ২০০৩ সালে জন্মগ্রহণ করেন। তার শংসাপত্রে তৎকালীন পুরপ্রধান বিধায়ক দেবপ্রসাদ বাগের স্বাক্ষর রয়েছে। দেবপ্রসাদ বাগ জানান তার সই জাল করা হয়েছে। পুরসভার বক্তব্য এটি জাল শংসাপত্র। বাইরে থেকে এটা জাল করা হয়েছে।
advertisement
পুলিশের বক্তব্য এই ঘটনার সঙ্গে আর কোনও চক্র জড়িয়ে আছে কি না সেই নিয়ে তদন্ত তারা শুরু করেছে। সাইবার ক্যাফের মালিক এই চক্র চালাতো নাকি সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের আজ কালনা মহকুমা আদালতের তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: কালনায় জাল নথি নিয়ে পাসপোর্ট করাতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি যুবক-সহ ২
Next Article
advertisement
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
  • জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র

  • বড় কূটনৈতিক সাফল্য ভারতের

  • হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement