advertisement

Bangla News: রঘুনাথগঞ্জে হঠাৎই কোদাল হাতে পঞ্চায়েত প্রধান, হঠাৎ কী হল!

Last Updated:

Bangla News: নেতা ও সাধারণ মানুষ যে একই জায়গায়, কেউ আলাদা নয়, আরও একবার প্রমাণিত হল এই সত্যি। এক সাধারণ মানুষও যে একজন নেতা হতে পারেন তা প্রমাণ করেছেন রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর পঞ্চায়েতের গ্রামবাসীরা।

কোদাল হাতে পঞ্চায়েত প্রধান 
কোদাল হাতে পঞ্চায়েত প্রধান 
জঙ্গিপুর: নেতা ও সাধারণ মানুষ যে একই জায়গায়, কেউ আলাদা নয়, আরও একবার প্রমাণিত হল এই সত্যি। এক সাধারণ মানুষও যে একজন নেতা হতে পারেন তা প্রমাণ করেছেন রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর পঞ্চায়েতের গ্রামবাসীরা। ওই গ্রামের পঞ্চায়েত প্রধান নির্বাচনের আগে ছিলেন একজন কৃষক। শ্রমিকদের সঙ্গে রাস্তা মেরামতির কাজ করছেন খোদ পঞ্চায়েত প্রধান। এই রুপচিত্র দেখা গেল রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর অঞ্চলে।
জঙ্গিপুর বিধানসভায় বিধায়ক জাকির হোসেনের নেতৃত্বে একাধিক বেহাল রাস্তা মেরামতের কাজ চলছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাইকোর্টের নির্দেশে জরুর গ্রাম পঞ্চায়েতেও শুরু হয়েছে বেহাল রাস্তা মেরামতির কাজ। তবে বর্তমানে এই ছবি একদমই আলাদা। শ্রমিকরা রাস্তা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানে পৌঁছান জরুর অঞ্চলের প্রধান ইয়াকুব আলি। শ্রমিকদের কাজের প্রতি উৎসাহ বাড়ানো এবং খুব তাড়াতাড়ি মেরামতির কাজ শেষ করানোর জন্য। ‌কোদল হাতে নিয়ে পাথর টানতে শুরু করেন প্রধান। প্রধানের এই রূপ মন মানসিকতা দেখে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা। তারা বলছেন এই রকম প্রধান পেয়ে সত্যিই আমরা খুব গর্বিত।
advertisement
advertisement
প্রতিদিনই সময় মতো পঞ্চায়েত অফিসেও যান। এরপর সাধারণ মানুষের সুবিধা অসুবিধারও খোঁজ নেন। কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় তাকে, কারণ চাষ করতে তাঁকে মাঠে যেতেই হয়। আর তারপরেই কাজে যাওয়ার আগেই কোদাল হাতে হাত লাগালেন পঞ্চায়েত প্রধান। আর তার কাজে বেশ খুশি প্রকাশ করেছেন সকলেই।
তন্ময় মন্ডল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: রঘুনাথগঞ্জে হঠাৎই কোদাল হাতে পঞ্চায়েত প্রধান, হঠাৎ কী হল!
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement