advertisement

Bangla News: কুলতলিতে ভয়ানক কাণ্ড, স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ 'সিভিক' স্বামীর বিরুদ্ধে

Last Updated:

Bangla News: প্রদীপ মণ্ডল মৈপিঠ কোস্টাল থানার সিভিক ভলান্টিয়ার বিভাগে কর্মরত।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কুলতলি: পুলিশের সিভিক ভলান্টিয়ার স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ। মৃতের নাম টিয়া মণ্ডল। মৈপিট কোস্টাল থানার মধ্যে গুড়গুড়িয়া এলাকার ঘটনা। অভিযুক্তের নাম প্রদীপ মণ্ডল।
পুলিশ সূত্রে খবর, ১২ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একটি দশ বছরের পুত্র সন্তান রয়েছে। প্রদীপ মণ্ডল মৈপিঠ কোস্টাল থানার সিভিক ভলান্টিয়ার বিভাগে কর্মরত। অভিযোগ, রবিবার রাতে বাপের বাড়িতে খবর দেয় টিয়ার শরীর খারাপ।
আরও পড়ুন: একটি পাতা চিবিয়ে খেলেই কমবে ব্লাড সুগার? বাড়িতে লাগান ইনসুলিন গাছ, জানুন
সেখানে গিয়ে বাড়ির লোকেরা দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছে টিয়া। অভিযোগ, টিয়াকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক প্রদীপ মণ্ডল। পুলিশ সূত্রে খবর রবিবার রাতে পরিবারে অশান্তি হয়। পরে ঝুলন্ত অবস্থায় টিয়াকে উদ্ধার করে পুলিশ।
advertisement
advertisement
মৃতের পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
অর্পণ মন্ডল
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কুলতলিতে ভয়ানক কাণ্ড, স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ 'সিভিক' স্বামীর বিরুদ্ধে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement