advertisement

Bangla News: আবার কেউটে আতঙ্ক! আশুতিতে মাটির বাড়ি থেকে উদ্ধার ৬ ফুট বিষধর সাপ, মিলল ডিম ও খোলসও

Last Updated:

Bangla News: দক্ষিণ ২৪ পরগনার আশুতিতে ফের সাপের আতঙ্ক! তৌফিক বেগের মাটির বাড়ি থেকে উদ্ধার হল ৬ ফুট বিষধর কেউটে সাপ, সঙ্গে মিলল সাপের ডিম ও খোলস। আতঙ্কে ভেঙে ফেলা হল মাটির বাড়ি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ঠাকুরপুকুর, সমীর মন্ডল: দক্ষিণ ২৪ পরগনার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালিতলা আশুতি থানার অন্তর্গত আশুতি ওয়ান বেগ পাড়ার তৌফিক বেগের মাটির বাড়িতে এক বছর আগে উদ্ধার হয় বেশ কিছু বিষধর সাপের বাচ্চা ও ডিম এরপর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছিল। পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে ভাঙতে পারেনি মাটির বাড়ি জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হতো তাঁদের।
এক বছর পর আজ মঙ্গলবার ১১:৩০ নাগাদ মাটির বাড়িতে দেখতে পায় বিষধর কেউটে সাপ এরপর পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বের হয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে দিবাকর নস্কর নামে সোশ্যাল ওয়ার্কার পৌঁছে মাটির বাড়ির ভিতর থেকে প্রায় ৬ ফুটের বিষধর কেউটে সাপ উদ্ধার করে ও বেশ কিছু সাপের ডিম ও সাপের খোলস উদ্ধার হয় বিষধর সাপ দেখতে ভিড় জমায় স্থানীয়রা। সাপের আতঙ্কে ভেঙে ফেলা হলো মাটির বাড়ি।
advertisement
advertisement
তবে আরও সাপ থাকতে পারে সেই আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা পরিবার। সোশ্যাল ওয়ার্কার দিবাকর নষ্কর জানান সাপ দেখতে পেলে কেউ মারবেন না কাউকে যদি সাপ কাটে তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাবেন। উদ্ধার হওয়া সাপটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: আবার কেউটে আতঙ্ক! আশুতিতে মাটির বাড়ি থেকে উদ্ধার ৬ ফুট বিষধর সাপ, মিলল ডিম ও খোলসও
Next Article
advertisement
Japan New Bullet Train: নেই কোনও জানলা, বসার আসনও! কেন? জাপানের নতুন বুলেট ট্রেন দেখে চমকে গেল বিশ্ব
নেই কোনও জানলা, বসার আসনও! কেন? জাপানের নতুন বুলেট ট্রেন দেখে চমকে গেল বিশ্ব
  • নতুন বুলেট ট্রেন সামনে এনে চমকে দিল জাপান৷

  • নতুন ট্রেনে নেই কোনও বসার আসন, নেই জানলাও৷

  • বুলেট ট্রেনের নকশা দেখে চমকে গেল বিশ্ব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement