advertisement

Siliguri News: দাম ১ লক্ষ ২৫ হাজার! ৪২তম উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনীতে নজর কাড়ছে ইন্দোনেশিয়ার বিরল অ্যান্থেরিয়াম পিঙ্ক হুকারি 

Last Updated:
Siliguri News: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ৪২তম পুষ্প প্রদর্শনী মেলায় এবছর দর্শকদের চোখ আটকে দিচ্ছে এক বিশেষ গাছ। ইন্দোনেশিয়ার দুষ্প্রাপ্য প্রজাতির অ্যান্থেরিয়াম পিঙ্ক হুকারি, যার মূল্য প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা। এত উচ্চমূল্যের গাছ দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ফুল ও উদ্যানপ্রেমীরা। মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই বিরল সংগ্রহ।
1/5
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ৪২তম পুষ্প প্রদর্শনী মেলায় এবছর দর্শকদের চোখ আটকে দিচ্ছে এক বিশেষ গাছ। ইন্দোনেশিয়ার দুষ্প্রাপ্য প্রজাতির অ্যান্থেরিয়াম পিঙ্ক হুকারি, যার মূল্য প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা। এত উচ্চমূল্যের গাছ দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ফুল ও উদ্যানপ্রেমীরা। মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই বিরল সংগ্রহ।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ৪২তম পুষ্প প্রদর্শনী মেলায় এবছর দর্শকদের চোখ আটকে দিচ্ছে এক বিশেষ গাছ। ইন্দোনেশিয়ার দুষ্প্রাপ্য প্রজাতির অ্যান্থেরিয়াম পিঙ্ক হুকারি, যার মূল্য প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা। এত উচ্চমূল্যের গাছ দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ফুল ও উদ্যানপ্রেমীরা। মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই বিরল সংগ্রহ।
advertisement
2/5
এই বিশেষ গাছটি নিয়ে মেলায় এসেছেন ফালাকাটার বাসিন্দা দেবরাজ সরকার। এবছরই প্রথমবার তিনি নিজের স্টল নিয়ে অংশগ্রহণ করেছেন। তাঁর স্টলে বিভিন্ন দামের দেশি-বিদেশি ফুল ও চারা গাছের সমাহার। ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ একাধিক দেশ থেকে আনা বিরল প্রজাতির অ্যান্থেরিয়াম তাঁর সংগ্রহে রয়েছে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এই বিশেষ গাছটি নিয়ে মেলায় এসেছেন ফালাকাটার বাসিন্দা দেবরাজ সরকার। এবছরই প্রথমবার তিনি নিজের স্টল নিয়ে অংশগ্রহণ করেছেন। তাঁর স্টলে বিভিন্ন দামের দেশি-বিদেশি ফুল ও চারা গাছের সমাহার। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড-সহ একাধিক দেশ থেকে আনা বিরল প্রজাতির অ্যান্থেরিয়াম তাঁর সংগ্রহে রয়েছে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
দামের প্রসঙ্গে দেবরাজ সরকার জানান, “এই অ্যান্থেরিয়াম পিঙ্ক হুকারি গাছটি প্রায় সাত বছর ধরে অত্যন্ত যত্নে বড় করেছি। পরিচর্যা, সার প্রয়োগ, রক্ষণাবেক্ষণ এবং বিদেশ থেকে সংগ্রহ—সব মিলিয়ে বিপুল খরচ হয়েছে। সেই কারণেই এর দাম ১ লক্ষ ২৫ হাজার টাকা রাখা হয়েছে।” তাঁর মতে, এই ধরনের গাছ শুধু শখ নয়, ধৈর্য ও দীর্ঘমেয়াদি যত্নের ফল। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
দামের প্রসঙ্গে দেবরাজ সরকার জানান, “এই অ্যান্থেরিয়াম পিঙ্ক হুকারি গাছটি প্রায় সাত বছর ধরে অত্যন্ত যত্নে বড় করেছি। পরিচর্যা, সার প্রয়োগ, রক্ষণাবেক্ষণ এবং বিদেশ থেকে সংগ্রহ—সব মিলিয়ে বিপুল খরচ হয়েছে। সেই কারণেই এর দাম ১ লক্ষ ২৫ হাজার টাকা রাখা হয়েছে।” তাঁর মতে, এই ধরনের গাছ শুধু শখ নয়, ধৈর্য ও দীর্ঘমেয়াদি যত্নের ফল।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
মালদা থেকে মেলা দেখতে আসা গাছপ্রেমী সুব্রত দাস উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই মেলার জন্যই বিশেষভাবে মালদা থেকে এসেছি। গাছ লাগানো আমার নেশা। এবছরও বিভিন্ন ধরনের গাছ কিনেছি। আমাদের আরও বেশি করে গাছ লাগানো উচিত—এতে যেমন সবুজায়ন বাড়বে, তেমনই মনও ভালো থাকবে।” তিনি জানান, প্রতি বছরই এই মেলার অপেক্ষায় থাকেন তিনি। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
মালদা থেকে মেলা দেখতে আসা গাছপ্রেমী সুব্রত দাস উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই মেলার জন্যই বিশেষভাবে মালদা থেকে এসেছি। গাছ লাগানো আমার নেশা। এবছরও বিভিন্ন ধরনের গাছ কিনেছি। আমাদের আরও বেশি করে গাছ লাগানো উচিত—এতে যেমন সবুজায়ন বাড়বে, তেমনই মনও ভাল থাকবে।” তিনি জানান, প্রতি বছরই এই মেলার অপেক্ষায় থাকেন তিনি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
মেলা প্রসঙ্গে হর্টিকালচার সহ-সভাপতি বাপি পাল বলেন, “বছর যত যাচ্ছে, পুষ্প প্রদর্শনী তত বড় হচ্ছে। স্টলের সংখ্যা ও গাছের চাহিদা দুটোই বেড়েছে। পাহাড় ও সমতল মিলিয়ে বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা এসেছেন। প্রদর্শনীর পাশাপাশি এখানে প্রতিযোগিতার পরিবেশও তৈরি হয়েছে।” সব মিলিয়ে, বিরল অ্যান্থেরিয়াম পিঙ্ক হুকারিকে ঘিরে এবারের পুষ্প প্রদর্শনী মেলা গাছপ্রেমীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
মেলা প্রসঙ্গে হর্টিকালচার সহ-সভাপতি বাপি পাল বলেন, “বছর যত যাচ্ছে, পুষ্প প্রদর্শনী তত বড় হচ্ছে। স্টলের সংখ্যা ও গাছের চাহিদা দুটোই বেড়েছে। পাহাড় ও সমতল মিলিয়ে বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা এসেছেন। প্রদর্শনীর পাশাপাশি এখানে প্রতিযোগিতার পরিবেশও তৈরি হয়েছে।” সব মিলিয়ে, বিরল অ্যান্থেরিয়াম পিঙ্ক হুকারিকে ঘিরে এবারের পুষ্প প্রদর্শনী মেলা গাছপ্রেমীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement