advertisement

সিবিআই হেফাজতে মৃত্যু বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের, তীব্র চাঞ্চল্য

Last Updated:
#রামপুরহাট: সিবিআই হেফাজতে মৃত্যু হল বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের। সোমবার সন্ধ্যায় লালন শেখের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্বাভাবিক ভাবে এই ঘটনায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য৷ খবর মিলেছে, রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প পান্থশ্রীতে লালনের মৃত্যু হয়েছে। গত ৩ ডিসেম্বর ঝাড়খণ্ডের পাকুড় মুফ্শিল থানার নরোত্তমপুর থেকে লালন শেখকে গ্রেফতার করে সিবিআইয়ের গোয়েন্দারা।
৪ ডিসেম্বর তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে ছ’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ১০ ডিসেম্বর ফের তাঁকে দ্বিতীয় বারের জন্য তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সেইদিন থেকে সিবিআইয়ের হেফাজতেই ছিল লালন শেখ। স্বাভাবাকি কারণে তাঁর মৃত্যুতে নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে৷ তাহলে কী অসুস্থ ছিল লালন, প্রশ্ন উঠছে তাও৷
advertisement
advertisement
আরও পড়ুন: আজ সেই ১২ ডিসেম্বর, মিলবে শুভেন্দুর ভবিষ্য়দ্বাণী? বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে
এর আগে সিবিআই দাবি করেছিল, বগটুই কাণ্ডের চাঁই এই লালন শেখ, ঘটনাচক্রে যে  সেই ঘটনায় মৃত ভাদু শেখের এক সময়ের ডান হাত৷ সেই কারণেই তদন্তে একাধিক পর্যায়ে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদের পর লালনের দিকে সন্দেহর তীর ঘোরে৷ তার পর তদন্ত আরও গিয়ে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷  এর পরই ঝাড়খণ্ড থেকে কয়েকদিন আগেই লালনকে গ্রেফতার করে সিবিআই৷
advertisement
উল্লেখ্য, রামপুরহাটের বগটুই গ্রামে বোমা ছুড়ে হত্যা করা হয় ভাদু শেখকে৷ তার পর ওই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ সেই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়৷ রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে৷
অক্ষয় ধীবর
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিবিআই হেফাজতে মৃত্যু বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের, তীব্র চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement