advertisement

Bad Road: মাঠ ছেড়ে রাস্তাতে ধানের চারা রোপণ! ব্যাপারটা কী?

Last Updated:

Bad Road: গ্রামবাসীদের দাবি, রাস্তা অত্যন্ত খারাপ। তা খানাখন্দে এমনই ভরে গেছে যে চলাফেরা করা যাচ্ছে না

+
রাস্তায়

রাস্তায় ধান রোপনে ব্যস্ত গ্রামবাসী 

উত্তর ২৪ পরগনা: ভরা বর্ষায় জমিতে নয়, মাটির রাস্তায় ধান চাষ! এমনই অভিনব পথে প্রতিবাদ জানালেন হাসনাবাদের গ্রামবাসীরা। এখন আমন ধানের মরশুম। মাঠে কৃষকরা বীজতলা থেকে চারা তুলে চারা রোপণে ব্যস্ত। কিন্তু বীজতলার সেই চারা মাঠে নয়, রোপণ করা হল রাস্তায়!
আপনি হয়ত ভাবছেন মাঠ ছেড়ে রাস্তায় কেন ধান গাছ রোপণ করা হয়েছে? আসলে গ্রামবাসীদের দাবি, রাস্তা অত্যন্ত খারাপ। তা খানাখন্দে এমনই ভরে গেছে যে চলাফেরা করা যাচ্ছে না। বিক্ষোভকারীরা কিছুটা কটাক্ষের সুরে বলেন, এখানে চাষ ভাল হবে তাই রাস্তাতেই বীজ রোপণ করা হয়েছে। বেহাল রাস্তার বিরুদ্ধে এইভাবে প্রতিবাদ জানিয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখাল গাছা গ্রাম পঞ্চায়েতের চক কুলিয়াডাঙা সোদা মোল্লা পাড়ার বাসিন্দারা। প্রায় দু’কিলোমিটার রাস্তা গত ৩৫ বছর ধরে কাঁচাই রয়ে গিয়েছে।
advertisement
advertisement
এই কাঁচা মাটির রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীরা সকলে। এই সোদা মোল্লা পাড়ায় ২৫ থেকে ৩০ ঘর বাসিন্দা বসবাস করেন। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কেউ অসুস্থ হলেও চিকিৎসকরা গ্রামে ঢুকতে চান না। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা সারাইয়ের দাবি তুলে মাটির রাস্তাতেই ধানের চারা রোপণ করেন তাঁরা!
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bad Road: মাঠ ছেড়ে রাস্তাতে ধানের চারা রোপণ! ব্যাপারটা কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement