advertisement

West Bengal News: এটিএম-এর মধ্যে ATM মেশিনই নেই! বাগদায় চাঞ্চল্যকর চুরি, রহস্যভেদ পুলিশেরও

Last Updated:

West Bengal News: পরবর্তীতে বেয়াড়া বাজার থেকে ৪-৫ কিলোমিটার দূরে বনগাঁ থানার অন্তর্গত দুর্গাপুর মোড় থেকে লুঠ করা এটিএম মেশিন উদ্ধার করে পুলিশ।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#বাগদা: বাগদার বেয়াড়া বাজারের বেসরকারি ব্যাংকের লুঠ করা এটিএম মেশিন উদ্ধার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার বাগদা থানার বেয়াড়া বাজারের বাসিন্দারা শুক্রবার সকালে দেখতে পায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, এটিএম মেশিন নেই। পুরো এটিএম মেশিনটাকেই সেখান থেকে লুঠ করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা।
পরবর্তীতে বেয়াড়া বাজার থেকে ৪-৫ কিলোমিটার দূরে বনগাঁ থানার অন্তর্গত দুর্গাপুর মোড় থেকে লুঠ করা এটিএম মেশিন উদ্ধার করে পুলিশ। বেসরকারি এটিএম-এ কোনও সিকিউরিটি গার্ড ছিলেন না। বাগদা থানার পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার রাত পাহারায় ছিল। ভোরের দিকে তারা বাড়ি ফিরতেই এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা, জানাচ্ছে ব্যবসায়ীরা।
advertisement
advertisement
ভোরের দিকে ব্যবসায়ীরা জানতে পারেন এটিএম মেশিন লুঠ হয়েছে। বাগদা থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
অন্যদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেয়াড়া বাজারে। ব্যবসায়ীরা জানাচ্ছে, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এই ঘটনার নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ীরা বলে জানাচ্ছে বেয়াড়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরেশ গাইন ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: এটিএম-এর মধ্যে ATM মেশিনই নেই! বাগদায় চাঞ্চল্যকর চুরি, রহস্যভেদ পুলিশেরও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement