advertisement

Jagadhatri Puja 2025: অশোকনগরের বুকে বিশালাকার রান্নাঘর! 'মায়ের হেঁসেলে' নারীদের দেওয়া হল বিশেষ সম্মান, মুগ্ধ সকলে

Last Updated:

Jagadhatri Puja 2025: এই পুজোর দেবী প্রতিমাতেও রয়েছে বিশেষ ছোঁয়া। এখানে দেবী জগদ্ধাত্রী এক স্নেহময়ী মাতার রূপ নিয়েছেন। সন্তানদের মুখে অন্ন তুলে দিচ্ছেন তিনি।

+
মায়ের

মায়ের হেঁসেল থিমের পুজো মণ্ডপ

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ এ যেন এক বিশাল রান্নাঘর! তাও আবার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে। উনুনে বড় বড় হাঁড়ি-কড়াই, পাশে সাজানো বিশাল বঁটি, হাতা-খুন্তি, থরে থরে রাখা মশলার পাত্র- সব মিলিয়ে যেন বাস্তবের হেঁসেলকেই পুজো মণ্ডপে টেনে আনা হয়েছে। কল্যাণগড়ের কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় এই বছর থিম ‘মায়ের হেঁসেল’। এই ভাবনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
কয়েক বিঘা জমি জুড়ে এই অভিনব পুজো মণ্ডপ তৈরি হয়েছে। উদ্যোক্তাদের দাবি, বাংলার ঘরে ঘরে মায়েরা সারাদিন যেভাবে হেঁসেল সামলান, সেই পরিশ্রম, স্নেহ ও ত্যাগকে শ্রদ্ধা জানাতেই এই থিম। তাঁদের কথায়, প্রতিবছর সমাজের কোনও না কোনও দিককে তুলে ধরার চেষ্টা করা হয়। এই বছর ভাবনা ছিল মায়েদের প্রতি সম্মান জানানো।
advertisement
আরও পড়ুনঃ বাংলার ‘ড্রাগন’ কাঁপাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মার্কেট! বিঘাতে ১৫০ কেজি ফলন, ‘এই’ বিদেশি ফল চাষে আয় হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা
এই পুজোর দেবী প্রতিমাতেও রয়েছে বিশেষ ছোঁয়া। এখানে দেবী জগদ্ধাত্রী এক স্নেহময়ী মাতার রূপ নিয়েছেন। সন্তানদের মুখে অন্ন তুলে দিচ্ছেন তিনি। মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা- সবকিছু মিলিয়ে যেন এক মাতৃত্বের মহোৎসব। নবমী থেকেই মণ্ডপ চত্বরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। ছোট-বড়, নারী-পুরুষ সকলেই এই ‘হেঁসেল’-এর শিল্পকলা দেখতে ছুটে আসছেন। বিশেষ করে নারীরা এই থিমে নিজেদের সঙ্গে একাত্মতা খুঁজে পাচ্ছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলার হারিয়ে যাওয়া পটচিত্র শিল্পের ছোঁয়াও মণ্ডপে ব্যবহৃত হয়েছে। বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে রান্নাঘরের প্রতিটি উপকরণ তৈরি হয়েছে। চোখধাঁধানো আলোকসজ্জা এই থিমকে আরও জীবন্ত করে তুলেছে। এবারের জগদ্ধাত্রী পুজোর থিমে ইতিমধ্যেই নজর কেড়েছে কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবের এই অভিনব মণ্ডপ। দর্শনার্থীদের মতে, এই হেঁসেল না দেখলে এবারের পুজো যেন অসম্পূর্ণ থেকে যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2025: অশোকনগরের বুকে বিশালাকার রান্নাঘর! 'মায়ের হেঁসেলে' নারীদের দেওয়া হল বিশেষ সম্মান, মুগ্ধ সকলে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement