Saraswati Puja 2025: সরস্বতী পুজোয় কালনার ক্লাবে তৈরি হয়েছে রত্নের প্রতিমা!
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Saraswati Puja 2025: প্রস্তুত করা হয়েছে এক আকর্ষণীয় সরস্বতী প্রতিমা। ডায়মন্ড স্টোন ব্যবহার করে তৈরি হয়েছে এই প্রতিমা।
পূর্ব বর্ধমান: রাজ্য জুড়ে খ্যাতি রয়েছে পূর্ব বর্ধমানের কালনার সরস্বতী পুজোর। কালনা শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় একাধিক ক্লাব। আর এই সরস্বতী পুজোয় প্রত্যেকটা ক্লাবের তরফ থেকে থাকে আকর্ষণীয় চমক। প্রতিমা থেকে শুরু করে থিম প্যান্ডেল, প্রত্যেকটা জিনিস থাকে একেবারে নজরকাড়া। ঠিক তেমনই এবছর কালনার স্বর্ণদ্বীপ ক্লাবের তরফ থেকে প্রস্তুত করা হয়েছে এক আকর্ষণীয় সরস্বতী প্রতিমা। ডায়মন্ড স্টোন ব্যবহার করে তৈরি হয়েছে এই প্রতিমা।
জানলে অবাক হবেন প্রায় দু’লক্ষ ডায়মন্ড স্টোন ব্যবহার করে এই প্রতিমা তৈরি করা হয়েছে। তবে এই ডায়মন্ড স্টোনকে আসল ভাবার কোনও কারণ নেই। প্রতিমা তৈরি হয়েছে ছোট্ট ছোট্ট পুঁতির মতো একধরনের আর্টিফিশিয়াল পাথর দিয়ে। তবে বাইরের কোনও শিল্পী এই প্রতিমা তৈরি করেননি। প্রতিমা তৈরি করেছেন ক্লাবেরই তিন সদস্য। এই প্রসঙ্গে ক্লাবের সদস্য বাবন বিশ্বাস জানিয়েছেন, “প্রতি বছরই আমাদের ক্লাবের তরফ থেকে প্রতিমার উপর বিশেষ চমক থাকে। সে কারণেই এ বছর এই ধরনের প্রতিমা তৈরি করার চিন্তাভাবনা।”
advertisement
advertisement
প্রায় দু লক্ষের কাছাকাছি ডায়মন্ড স্টোন ব্যবহার করে, সরস্বতী ঠাকুর বানিয়ে একেবারে যেন তাক লাগিয়ে দিল কালনার এই ক্লাব। দীর্ঘ প্রায় দু মাসের প্রচেষ্টায় এই সরস্বতী মূর্তি প্রস্তুত করেছেন তারা। দু’মাস ধরে ক্লাবেরই সদস্য বাবন বিশ্বাস, বিজয় দেবনাথ ও টুবাই বিশ্বাস, তিন জন মিলে বিভিন্ন রংবেরঙের ডায়মন্ড স্টোন বসিয়ে দেবী মূর্তি তৈরি করেছেন।
advertisement
শুধু এ বছরই নয়, বিগত বছরগুলিতেও বিভিন্ন রকম উপকরণ দিয়ে সরস্বতী ঠাকুর বানিয়েছেন তারা। ক্লাবের সদস্যদের কথায়, “ধানের সামগ্রী, বিভিন্ন মসলা, কাজু, কিসমিস সহ একাধিক জিনিস নিয়ে এর আগে তারা ঠাকুর বানিয়েছেন।” এবছর সেই রকমই এক ভাবনা থেকে এই স্টোনের প্রতিমা তারা তৈরি করেছেন। সব মিলিয়ে ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী যে এই প্রতিমা সকলেরই নজর কাড়বে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2025 9:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2025: সরস্বতী পুজোয় কালনার ক্লাবে তৈরি হয়েছে রত্নের প্রতিমা!









