advertisement

South 24 Parganas News: বাড়িতেই মিলবে আর্সেনিক মুক্ত জল! সুন্দরবনের প্রত্যন্তে চলছে পাইপ লাইনের কাজ

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আর্সেনিকপ্রবণ হওয়ায় বিশুদ্ধ পানীয় জলের চাহিদা বাড়ছে। তাই কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প তৈরি করা হয়েছে।

+
আর্সেনিক

আর্সেনিক মুক্ত পানীয় জল

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের কুলতলি আর্সেনিক কবলিত এলাকা!এবার সেখানেই আর্সেনিকমুক্ত পানীয় জলের পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে প্রশাসন। পাইপ লাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ায় পাইপলাইন বসল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে তবে দীর্ঘ সময় ধরে চলছে কাজ কবে পাবে তারা আর্সেনিকমুক্ত এই পানীয় জল সেদিকে তাকিয়ে সুন্দরবনবাসী।
মূলত এই সমস্ত এলাকার মানুষ তাদের জীবিকা নদীতে মাছ কাঁকড়া ধরা তাই বেশিরভাগ সময় জলে মধ্যে থাকতে হয়। আর্সেনিক থেকে ছড়ানো রোগে আক্রান্তদের নির্দিষ্ট কোনও চিকিৎসা নেই হাত-পায়ের তালুতে কালো দাগ দেখা যায়। গায়ের চামড়া মোটা হয়ে যায়। আর্সেনিকের ফলে ক্যানসার পর্যন্ত হতে পারে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আর্সেনিকপ্রবণ হওয়ায় বিশুদ্ধ পানীয় জলের চাহিদা বাড়ছে। তাই কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
সুন্দরবনের কুলতলি, কৈখালী, মৈপিঠ, ভুবনেশ্বরী নতুন আরও এলাকার বাসিন্দারা আর্সেনিকমুক্ত পরিষেবা পাবেন। রাজ্যের অনুমোদনও মিলে গিয়েছে। প্রকল্পের কাজ ও শুরু হয়েছে। খুব শীঘ্রই জল পাবেন এই সমস্ত এলাকায় মানুষ। সুত্রের খবর এই সব অঞ্চলের মানুষের রাস্তার পাইপ ফুটো করে জল সংগ্রহ করার প্রবণতা রয়েছে। ফলে সেই অংশ দিয়ে জল অপচয় হয়। তার কারণেই বিভিন্ন এলাকায় জল পৌঁছাতে সমস্যা হচ্ছে। তবে এখন সেই অংশের মেরামতের কাজ চলছে। নতুন প্রকল্প চালু হলে জলের গতি বেড়ে যাবে এবং নতুন নতুন গ্রামে আর্সেনিকমুক্ত জলও পৌঁছবে।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বাড়িতেই মিলবে আর্সেনিক মুক্ত জল! সুন্দরবনের প্রত্যন্তে চলছে পাইপ লাইনের কাজ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement