advertisement

Anubrata Mondal: দুর্গা পুজো জেলেই কাটবে, অনুব্রতকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

Last Updated:

অনুব্রতর আইনজীবী বিচারকের কাছে আরও আর্জি জানিয়ে বলেন, অনুব্রতর বাড়িতে দুর্গা পুজো হয়৷ বাড়িতে অনুব্রতর মেয়ে একা রয়েছেন৷

হাজতেই পুজো কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে৷
হাজতেই পুজো কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে৷
#আসানসোল: শরীর খারাপ, বাড়িতে দুর্গা পুজো রয়েছে৷ এই যুক্তি দিয়ে আবেদন করেও জামিন পেলেন না অনুব্রত মণ্ডল৷ ফের ১৪ দিনের জন্য অনুব্রতর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷
গরু পাচার মামলায় এ দিন ফের অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়৷ জামিন পেলে অনুব্রত মণ্ডল সাক্ষীদের ভয় দেখাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন সিবিআই-এর আইনজীবী৷ সিবিআই-এর আইনজীবী আরও জানান, এখনও তদন্ত চলছে। অনেক তথ্য পাওয়া যাচ্ছে। গরু পাচারের সঙ্গে যুক্ত এমন অনেক সন্দেহভাজনের খোঁজ পাওয়া যাচ্ছে৷ তাদের সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ পাওয়া গিয়েছে৷ তাই এখনই জামিন দেওয়া যাবে না৷
advertisement
advertisement
পাল্টা অনুব্রত মণ্ডলের আইনজীবী দাবি করেন, তাঁর শরীর ভাল নয়৷ জামিন পাওয়ার জন্য প্রয়োজনে অনুব্রত বীরভূম জেলায় ঢুকবেন না বলেও আর্জি জানান অনুব্রতর আইনজীবী৷ কলকাতায় থেকে প্রতিদিন সিবিআই অফিসে গিয়ে হাজিরা দেওয়ার শর্তেও অনুব্রত রাজি বলে আদালতকে জানানো হয়৷
advertisement
অনুব্রতর আইনজীবী বিচারকের কাছে আরও আর্জি জানিয়ে বলেন, অনুব্রতর বাড়িতে দুর্গা পুজো হয়৷ বাড়িতে অনুব্রতর মেয়ে একা রয়েছেন৷ তাঁর পক্ষে একা পুজোর আয়োজন সামাল দেওয়া সম্ভব নয়৷
যদিও অনুব্রত মণ্ডলের এই আর্জি মানতে রাজি হননি বিচারক৷ আরও ১৪ দিনের জন্য অনুব্রতর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ আগামী ৫ অক্টোবর ফের তাঁকে আদালতে পেশ করা হবে৷ ফলে, দুর্গা পুজো জেলেই কাটবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: দুর্গা পুজো জেলেই কাটবে, অনুব্রতকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement