advertisement

Kali Puja 2025: জয়চণ্ডী পাহাড়ের কোলে পাথরে খোদাই দেবী! কালী পাহাড়ের ঐতিহ্যবাহী কালীপুজোর সূচনা কীভাবে? এখনও অনেকের অজানা সেই ইতিহাস

Last Updated:

Kali Puja 2025: এই কালীমন্দিরের পুজোর বিশেষত্ব হল, এখানকার দেবী সম্পূর্ণভাবে পাহাড়ের গায়ে খোদাই করা পাথরের প্রতিমা। দেবী এখানে দক্ষিণা কালী রূপে বিরাজমান।

+
কালী

কালী পাহাড়ের কালীপুজো

পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার রঘুনাথপুরের কালী পাহাড়ের কালীপুজো বহু প্রজন্ম ধরে এক ঐতিহ্যবাহী ও অনন্য উৎসব হিসেবে পরিচিত। জয়চণ্ডী পাহাড়ের এক প্রান্তে অবস্থিত এই কালীমন্দিরের পুজোর বিশেষত্ব হল, এখানকার দেবী সম্পূর্ণভাবে পাহাড়ের গায়ে খোদাই করা পাথরের প্রতিমা।
পাহাড়ের উপর প্রকৃতির কোলে অবস্থান করা এই মন্দির স্থানীয় মানুষের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বর্তমানে এই মন্দিরের সেবাইত হলেন নয়ন রায়। তাঁর পূর্বপুরুষরাই বহু বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে রায় পরিবারের সদস্যরা অগাধ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ঐতিহ্য রক্ষা করে আসছেন।
advertisement
আরও পড়ুনঃ আলোর উৎসবের মাঝে নিভল জীবনের বাতি! প্রাণ হারালেন এনভিএফ কর্মী, বন্ধ বোরো থানার দীপাবলি অনুষ্ঠান
নয়নবাবু জানান, “আমাদের পরিবারের সাত-আট পুরুষ আগের এক পূর্বপুরুষ কালী পাহাড়ের ঘন জঙ্গল থেকে একটি পাথর সংগ্রহ করেন এবং সেই পাথরকেই দেবী কালী রূপে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে সেই পাথরে খোদাই করে নির্মিত হয় দেবীর প্রতিমা। সেখান থেকেই শুরু হয় কালী পাহাড়ের এই মহাপুজো।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরবর্তী সময়ে স্থানীয় মানুষের সহযোগিতায় গড়ে তোলা হয় আজকের এই পাথরখোদাই দেবীর কালীমন্দির। দেবী এখানে দক্ষিণা কালী রূপে বিরাজমান। নয়ন রায় আরও জানান, “আমাদের পূর্বপুরুষরা যেভাবে এই পুজো আরম্ভ করেছিলেন, আজও আমরা সেই পুরনো নিয়ম-নীতি ও প্রথা অক্ষুণ্ণ রেখেই পুজো সম্পন্ন করি।” প্রকৃতির মনোরম সৌন্দর্যে ঘেরা কালী পাহাড় আজও ভক্তদের আকর্ষণের কেন্দ্র, যেখানে ঐতিহ্য, ভক্তি ও ইতিহাস একত্রে মিশে আছে অনন্য সুরে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: জয়চণ্ডী পাহাড়ের কোলে পাথরে খোদাই দেবী! কালী পাহাড়ের ঐতিহ্যবাহী কালীপুজোর সূচনা কীভাবে? এখনও অনেকের অজানা সেই ইতিহাস
Next Article
advertisement
Kolkata Police: সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
  • কলকাতা পুলিশ কমিশনারের তরফে জারি করা নির্দেশিকা

  • অমান্য করলে বিভাগীয় পদক্ষেপ বা শাস্তিমূলক ব‍্যবস্থা গ্রহণ করা হবে

  • সংবেদনশীল/ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা যাবে না

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement