advertisement

Bangla video: কাকদ্বীপে হাসপাতালে দালাল চক্রের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সুপারের 

Last Updated:

Bangla video: কাকদ্বীপে সুপার স্পেশালিটি হাসপাতালে দালাল ঘোরার অভিযোগ। আর এরপরেই এমন ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায়‌

+
কাকদ্বীপ

কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল

দক্ষিণ ২৪ পরগনা: কাকদ্বীপে সুপার স্পেশালিটি হাসপাতালে দালাল ঘোরার অভিযোগ। আর এরপরেই এমন ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায়‌। অভিযোগ সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতরেই দালালদের রমরমা।
আরও পড়ুন: অমৃত ভারত স্টেশনের কাজ শুরুই হল না শেওড়াফুলিতে, নেপথ্যে হকার আন্দোলন
হাসপাতালের অন্দরেই বেআইনিভাবে মেডিক্যাল সরঞ্জাম বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। এমনকি নির্দিষ্ট হাসপাতাল থেকে রোগীদের বিশেষ দোকানের নাম বলে দেওয়া হচ্ছে, এমন অভিযোগও উঠেছে। রোগীর পরিবার বলছে, অন্য দোকান থেকে মেডিক্যাল সরঞ্জাম কিনলেই সেটি খারাপ বলে রোগীদের হয়রানি করা হচ্ছে।
advertisement
এমন ঘটনা ঘটলে দালালদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায়। তিনি বলেন, নিরাপত্তারক্ষীদের বলে দিয়েছি, বাইরের কোনও লোক যেন হাসপাতালের ভিতরে ঢুকে ব্যবসা করতে না পারে। এ নিয়ে গগনজ্যোতি মাইতি নামের এক ব্যক্তি জানান, ডাক্তারবাবুর নাম করেই রোগীকে বলা হচ্ছে, মেডিক্যাল সরঞ্জামটি ভাল নয়, ডাক্তারবাবু বদলে নিতে বলেছেন। এমনকী সরঞ্জামটি কেনার জন্য নির্দিষ্ট দোকানের নাম বলে দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিকার চেয়েছেন তিনি। সমস্যার সমাধান হলে উপকৃত হবেন অনেকেই।
advertisement
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla video: কাকদ্বীপে হাসপাতালে দালাল চক্রের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সুপারের 
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement