advertisement

শিয়ালদহ মেন শাখায় সব ট্রেন বন্ধ, সাসপেন্ড হতে পারেন সোদপুরের স্টেশন মাস্টার

Last Updated:

শুধু তাই নয়, রেলের তরফে জানানো হয়েছে ভুল ঘোষণা করার জন্য সাসপেন্ড করা হতে পারে সোদপুরের স্টেশন মাস্টারকে ৷ সাসপেন্ড হতে পারেন ঘোষণায় যুক্ত অন্য কর্মীরাও ৷

#সোদপুর: ভুল ঘোষণার আগুন ছড়ালো বরখাস্ত পর্যন্ত ৷ রণক্ষেত্রের চেহারা নিল সোদপুর স্টেশন ৷ কেবিন ভাঙচুর থেকে রেল লাইনে আগুন ধরানোর চেষ্টা, বাদ গেল না কিছুই ৷ সোদপুরে রেল অবরোধের জেরে বন্ধ শিয়ালদহ মেন শাখার সমস্ত ট্রেন ৷
শুধু তাই নয়, রেলের তরফে জানানো হয়েছে ভুল ঘোষণা করার জন্য সাসপেন্ড করা হতে পারে সোদপুরের স্টেশন মাস্টারকে ৷ সাসপেন্ড হতে পারেন ঘোষণায় যুক্ত অন্য কর্মীরাও ৷ সোদপুর স্টেশনে তিন ঘণ্টা অবরোধের পর রেলের তরফে এমনই ইঙ্গিত মিলেছে ৷ শুধু তাই নয়, রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী তিন দিন শিয়ালদহ মেন শাখার সমস্ত গ্যালপিং ট্রেন সব স্টেশনে দাঁড়াবে ৷
advertisement
advertisement
কেবিনে ভাঙচুর ৷ নিজস্ব চিত্র ৷ কেবিনে ভাঙচুর ৷ নিজস্ব চিত্র ৷
গতকাল থেকেই ট্রেনের সমস্যায় নাকাল নিত্যযাত্রীরা ৷ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছিল, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত অটো-সিগন্যালিংয়ের কাজ চলার কারণে বাতিল থাকবে মোট ১৫৮টি ট্রেন ৷ তার মধ্যে শনিবার বাতিল হয়েছে মোট ৬৬টি ট্রেন ৷ খুব স্বাভাবিকভাবেই তাই সকাল থেকেই নাস্তানাবুদ হচ্ছেন যাত্রীরা ৷ তার মধ্যেই প্ল্যাটফর্মে ভুল ঘোষণার অভিযোগ ওঠে ৷ এদিন সকালে যাত্রী ভার সামলাতে সোদপুরে রানাঘাট লোকাল থামানোর ঘোষণা করা হয় ৷ কিন্তু ট্রেনটি গ্যালপ হওয়ায় না থেমে তা বেরিয়ে যায় ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ ৷ ক্ষুব্ধ জনতার তাণ্ডব শুরু হয় সোদপুর স্টেশনে ৷ অবরোধে বসেন বিক্ষুব্ধ যাত্রীরা ৷ স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা ৷ রেলের বুকিং অফিস, রিজার্ভেশন কাউন্টার বন্ধ করে দাওয়া হয় ৷
advertisement
এমনিতেই ট্রেন চলাচল অনিয়মিত ৷ তার উপর এই অবরোধে চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিয়ালদহ মেন শাখায় সব ট্রেন বন্ধ, সাসপেন্ড হতে পারেন সোদপুরের স্টেশন মাস্টার
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement