advertisement

সোদপুরে রেল অবরোধ, বন্ধ রেলের বুকিং অফিস, রিজার্ভেশন কাউন্টার

Last Updated:
#সোদপুর: সিগন্যালিংয়ের মেরামতির জন্য একাধিক ট্রেন বাতিল। তার উপর সোদপুর স্টেশনে অবরোধ। শিয়ালদহ মেন শাখায় যাত্রী দুর্ভোগ চরমে। ট্রেন বাতিলের কারণে আজ ডাউন রানাঘাট গ্যালপিং লোকালের সোদপুরে দাঁড়ানোর কথা ঘোষণা হয়েছিল। যাত্রীদের অভিযোগ ট্রেনটি থ্রু বেরিয়ে যায়।
ভুল ঘোষণার অভিযোগে ক্ষুব্ধ যাত্রীরা তাণ্ডব চালান সোদপুর স্টেশনে। শুরু হয় অবরোধ। কেবিন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয়। এমনকী রেল ট্র্যাকেও আগুন লাগানোর চেষ্টা করেন কয়েকজন। পরিস্থিতি বেগতিক দেখে রেলের বুকিং অফিস, রিজার্ভেশন কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। আপ ও ডাউন লাইনে অবরোধের জেরে পরপর দাঁড়িয়ে যায় ট্রেন। দুর্ভোগ বাড়ে যাত্রীদের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সোদপুরে রেল অবরোধ, বন্ধ রেলের বুকিং অফিস, রিজার্ভেশন কাউন্টার
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement