advertisement

HS Students Beaten Up in Hostel: হোস্টেলে ঢুকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ওপর হামলা! চাঞ্চল্যকর অভিযোগ সুপারের দিকেই

Last Updated:

Al Amin Mission Memari: এই ঘটনায় আকাডেমির সুপার হাসিবুল রহমান আলম সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

#মেমারি: হোস্টেলের ভিতরে ঢুকে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের বেধড়ক পেটানোর অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। অভিযোগ লাঠি, রড দিয়ে মারা হয়েছে পড়ুয়াদের। প্রাণভয়ে পালাতে চাওয়া পড়ুয়াদের রেয়াত করা হয়নি। তাদেরও আটকে মারধর করা হয়। তবে এখানেই শেষ নয়, চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্কুলেরই সুপারিটেনডেন্টের বিরুদ্ধে! তাঁরই নেতৃত্বে নাকি বহিরাগতরা ঢুকে পড়ুয়াদের মারধর করেছে বলে অভিযোগ। শুধু পড়ুয়াদেরকেই মারা হয়নি, স্কুলে ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ। কাচের জানলা, দরজা ভেঙে দেওয়া হয়। ঘটনাটি মেমারি থানার দুর্গাডাঙার।
পুলিশ জানিয়েছে, মেমারির দুর্গাডাঙায় আল আমিন মিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির আবাসিক পড়ুয়ারা এখানে থেকেই পড়াশোনা করে। মারধরের ঘটনায় আহত হয়েছে ১৫-২০ জন পড়ুয়া। স্থানীয়রা উদ্ধার করে আহতদের মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বলে সূত্রের খবর।
advertisement
advertisement
পড়ুয়াদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই কর্তৃপক্ষকে নিম্নমানের খাবার পরিবেশন সহ বেশ কয়েকটি অভিযোগ তুলে নিজেদের কয়েক দফা দাবি জানিয়ে আসছিল তাঁরা। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যাবেলাতেও আল আমিন মিশন আকাডেমির মেমারি শাখার দায়িত্বপ্রাপ্ত সুপার হাসিবুল রহমান আলমের কাছে পড়ুয়ারা দাবি জানাতে যায়। তারপরেই নাকি সুপার ক্যাম্পাসে বহিরাগতদের ডেকে এনে তাণ্ডব চালান।
advertisement
পড়ুয়াদের অভিযোগ, তাঁদের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। এরই মধ্যে বহিরাগতরা লাঠি, রড হাতে ঢুকে তাঁদের মারধর করে। এমনকি হোস্টেলের ভিতরে ঢুকেও ভাঙচুরও চালায়। যদিও এ বিষয়ে আল আমিন মিশনের সুপারকে ফোন করা হলেও উত্তর মেলেনি।
আবাসিকদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ। এই ঘটনায় আকাডেমির সুপার হাসিবুল রহমান আলম সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে তোলা হবে।
advertisement
Sharadindu Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
HS Students Beaten Up in Hostel: হোস্টেলে ঢুকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ওপর হামলা! চাঞ্চল্যকর অভিযোগ সুপারের দিকেই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement