advertisement

রাজ্যের মধ্যে শুধু এই জেলাতেই লড়বে মিম, প্রার্থী দেবে মাত্র ১৩ আসনে!

Last Updated:

বিহারের নির্বাচনে ভাল ফল করার পর বাংলাতেও প্রায় সব আসনেই প্রার্থী দেওয়া হবে প্রথমে দাবি করেছিল রাজ্যের মিম নেতৃত্ব৷

#মুর্শিদাবাদ: প্রথমে শোনা গিয়েছিল গোটা রাজ্যেই ঝাঁপাবে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম বা মিম৷ শেষ পর্যন্ত অবশ্য গোটা রাজ্য নয়, পশ্চিমবঙ্গের মাত্র একটি জেলাতেই লড়বে মিম৷ আর সেটি হল মুর্শিদাবাদ৷
মিমের মুর্শিদাবাদের পর্যবেক্ষক আসাদুল্লাহ শেখ জানিয়েছেন, জেলার বাইশটি আসনের মধ্যে তেরোটিতে প্রার্থী দেবে মিম৷ এ ছাড়া রাজ্যের আর কোনও জেলাতেই প্রার্থী দেবে না তারা৷ মুর্শিদাবাদের যে আসনগুলি সংখ্যালঘু অধ্যুষিত এবং দলের সংগঠন তুলনামূলক ভাবে ভাল, সেই আসনগুলিতেই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আসাদুদ্দিন ওয়াইসির দল৷ এমনই নির্দেশ এসেছে হায়দরাবাদে দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে৷ এমন কি, মুর্শিদাবাদের যে আসনগুলিতে মিম প্রার্থী দেবে, আসাদউদ্দিন ওয়াইসি নিজে সেখানে প্রচারে আসতে পারেন৷
advertisement
বিহারের নির্বাচনে ভাল ফল করার পর বাংলাতেও প্রায় সব আসনেই প্রার্থী দেওয়া হবে প্রথমে দাবি করেছিল রাজ্যের মিম নেতৃত্ব৷ আসাদউদ্দিন ওয়াইসির কাছে সম্ভাব্য প্রার্থী তালিকাও জমা দেওয়া হয়৷ রাজ্যের নেতাদের হায়দরাবাদে ডেকে আলোচনাও করেছিলেন মিম প্রধান৷ এর পর হঠাৎই কলকাতায় এসে আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করেন ওয়াইসি৷ দুই দলের মধ্যে জোটের সম্ভাবনাও তৈরি হয়েছিল৷ শেষ পর্যন্ত অবশ্য বাম কংগ্রেসের সঙ্গেই জোট বাঁধেন আব্বাস৷ ফলে একা লড়া ছাড়া উপায় ছিল না মিম নেতৃত্বের সামনে৷ রাজ্যে যেহেতু এখনও দলের সংগঠন সেভাবে মজবুত নয়, তাই শুধুমাত্র মুর্শিদাবাদেই প্রার্থী দিচ্ছে দল৷ অল্প আসনে প্রার্থী দিয়েই ভাল ফল করা লক্ষ্য তাদের৷ যদিও দলের এই সিদ্ধান্তে যথেষ্ট হতাশ রাজ্যের অন্যান্য জেলার মিম নেতারা৷ ক্ষোভে দলও ছাড়ছেন অনেকে৷
advertisement
advertisement
Pranab Kumar Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজ্যের মধ্যে শুধু এই জেলাতেই লড়বে মিম, প্রার্থী দেবে মাত্র ১৩ আসনে!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement