advertisement

শয়ে শয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ, সভা থেকে ২০২৪-এর লক্ষ্যে অধীরের হুঙ্কার

Last Updated:

নিয়োগে দুর্নীতি, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি-সহ একাধিক ইস্যু নিয়ে এই সভা হয়, কারণ বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন।

বহরমপুরের সভায় অধীর চৌধুরী
বহরমপুরের সভায় অধীর চৌধুরী
#বহরমপুর: পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে সভা করলেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার বহরমপুরের টেক্সটাইল মোড়ে সভায় অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক চেল্লা কুমার। নিয়োগে দুর্নীতি, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি-সহ একাধিক ইস্যু নিয়ে এই সভা হয়, কারণ বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন।
শাসকদল থেকে অনেক কর্মী ও রানিনগর ১ নং ব্লক এর প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলাম এদিন কংগ্রেসে যোগদান করেন। এদিন অধীর চৌধুরী বলেন, 'আগে পঞ্চয়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের ভোট দিতে দেওয়া হয়নি। এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পুলিশ মিলে আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাবে। তাই এখন থেকে পুলিশ যেখানে অত্যাচার করবে সেখানে পুলিশের বিরুদ্ধে যতদূর আন্দোলন করা যায় ততদূর আন্দোলন করা হবে।' হুঁশিয়ায় দেন অধীর।
advertisement
আরও পড়ুন: কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা? প্রতিটা মুহূর্তে কড়া নজরদারি ডাক্তারদের
আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস অংশগ্রহণ করবে। কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় আবার ক্ষমতা ফিরে পাচ্ছে। কংগ্রেসকে শেষ করা যাবে না বলেও কংগ্রেস কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিশাল সংখ্যক কর্মীর উপস্থিতিতে কিছুটা নিজেও উদ্বুদ্ধ হয়ে পুরোনো ফর্মে ফিরে গিয়ে বলেন,  '২০২৪ নির্বাচনে আমরা জয়ী হব। যারা বলত কংগ্রেস মরে গেছে। আজকে কর্মীদের উপস্থিতিটা দেখুন। অনেক কংগ্রেস কর্মী তৃণমূল দলে যোগ দিয়ে ভেবেছিল তারা অনেক কাজ করবে। তাদের সেই মোহভঙ্গ হয়েছে আর সেই কারণে জেলার বিভিন্ন ব্লক থেকে শয়ে শয়ে কর্মীরা যোগদান করছে আমাদের দলে।'
advertisement
advertisement
আরও পড়ুন: দরজা খুলল বিবস্ত্র তরুণী, খাটে পড়ে যুবকের দেহ! সল্টলেকের গেস্ট হাউজে হাড়হিম ঘটনা
অধীরের দাবি, 'মোদিও কংগ্রেসকে আটকাতে পারবে না, দিদিও কংগ্রেসকে আটকাতে পারবে না। আর সেই কারণের গুজরাতে বিপর্যয় হল আর মোদি বিরাট টুপি পড়ে ঘুরে বেড়াচ্ছে । মানুষের ভালোমন্দ নিয়ে চিন্তিত নয় এরা । সারা দেশে মোদী উৎসব চলছে।' বিজেপি ও তৃণমূলকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শয়ে শয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ, সভা থেকে ২০২৪-এর লক্ষ্যে অধীরের হুঙ্কার
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement