advertisement

মেদিনীপুরে মোদির সভায় দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ৬৭, আশঙ্কাজনক ৩

Last Updated:
#মেদিনীপুর: নরেন্দ্র মোদির জনসভায় দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ ৷ পশ্চিম মেদিনীপুরে কৃষক কল্যাণ সভায় প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীনই ঘটে দুর্ঘটনা ৷ ভেঙে পড়ে মূলমঞ্চের সামনে দর্শক আসনের অস্থায়ী ছাদের লোহার কাঠামো ৷ আহত হন বহু মানুষ ৷ যার জেরে মিনিট দুয়েক বক্তব্য থামাতে হয় মোদিকেও।
স্থানীয় মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের ৷ আশঙ্কাজনক তিন জন ৷ গুরুতর জখমরা হলেন কিশোর দাস, শঙ্কর ঘোষ ও শকুন্তলা মাহাতো ৷ জখমদের অবস্থা নিয়ে খোঁজ নিতে তড়িঘড়ি সভা শেষ করে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চিকিৎসকদের সঙ্গে আহতদের শারীরিক অবস্থা নিয়েও আলোচনা করেন তিনি ৷
দুর্ঘটনায় আহতদের আরোগ্য কামনায় ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ ঘোষণা করেন, আহতদের চিকিৎসায় সাহায্য করবে রাজ্য ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে আর তাঁর ভাষণ শুনতে এদিন কানায় কানায় পূর্ণ ছিল মেদিনীপুর কলেজের মাঠ ৷ বৃষ্টি থেকে বাঁচতে সামিয়ানার তলায় আশ্রয় খুঁজছিলেন দর্শক ও শ্রোতারা ৷ সেই সময় কর্মী-সমর্থকদের হুড়োহুড়িতেই ভেঙে পড়ে দর্শকাসনের অস্থায়ী ছাদের লোহার কাঠামো ৷ সরতে না পেরে জখম হন বহু মানুষ ৷
advertisement
আরও পড়ুন 
ঘটনায় গাফিলতির তত্ত্ব সামনে এসেছে ৷ প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন ৷ মঞ্চ তৈরির কাজে যুক্তদের ইতিমধ্যেই তলব করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত করবে রাজ্য বিজেপি বলে জানালেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেদিনীপুরে মোদির সভায় দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ৬৭, আশঙ্কাজনক ৩
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement