advertisement

Abhishek Banerjee: চোখ কেন ঢাকা? ভিড়ের মধ্যেও ছোট্ট মেয়েকে দেখেই এগিয়ে গেলেন অভিষেক, মিলল চিকিৎসার আশ্বাস

Last Updated:

নিজেই ওই ছাত্রীর চোখের চশমা খোলেন অভিষেক৷ হাত দিয়ে ছাত্রীর একটি চোখ ঢাকা দিয়ে তার কাছে জানতে চান অন্য চোখ দিয়ে সে ঠিক মতো দেখতে পাচ্ছে কি না?

চতুর্থ শ্রেণির সেই পড়ুয়ার সঙ্গে কথা বলছেন অভিষেক৷
চতুর্থ শ্রেণির সেই পড়ুয়ার সঙ্গে কথা বলছেন অভিষেক৷
#আমতলা: দীর্ঘ ছ' বছর ধরে নিজে চোখের সমস্যায় ভুগেছেন৷ সাত বার অস্ত্রোপচার হয়েছে তাঁর চোখে৷ সম্প্রতি আমেরিকা থেকে চোখের অস্ত্রোপচার করে ফিরেছেন৷ চোখের সমস্যা হলে তা কতটা অসুবিধাজনক, তা তিনি নিজেই উপলব্ধি করতে পারেন৷
তাই নিজের সামনে ছোট্ট একটি মেয়ের চোখে বিশেষ ধরনের চশমা দেখে নিজেই এগিয়ে গিয়ে সমস্যার কথা জানতে চাইলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ওই বালিকার চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করে দিতেও উদ্যোগী হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
advertisement
advertisement
শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগণাার আমতলায় নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন অভিষেক৷ অনুষ্ঠান শেষে যখন তিনি বেরিয়ে আসছেন, তখনও অভিষেককে দেখতে রাস্তার দু' পাশে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ৷ তাঁদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন অভিষেক৷ তখনই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বছর দশেকের একটি মেয়ের দিকে চোখ যায় তৃণমূল সাংসদের৷
advertisement
অভিষেক দেখেন, চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর চোখে চশমা থাকলেও তার বাঁদিকের চোখের চশমার কাঁচটি পুরোপুরি ঢাকা৷ বিষয়টি চোখে পড়তেই অভিষেক ওই ছাত্রীর কাছে জানতে চান তার চোখে কী হয়েছে? জবাবে ওই ছাত্রী এবং তার অভিভাবক জানায়, তার ডান দিকের চোখে সমস্যা রয়েছে৷ চিকিৎসকের পরামর্শেই এই ধরনের চশমা পড়ে থাকতে হয় তাকে৷
advertisement
এ কথা শুনে নিজেই ওই ছাত্রীর চোখের চশমা খোলেন অভিষেক৷ হাত দিয়ে ছাত্রীর একটি চোখ ঢাকা দিয়ে তার কাছে জানতে চান অন্য চোখ দিয়ে সে ঠিক মতো দেখতে পাচ্ছে কি না? কোন হাসপাতালে চিকিৎসা চলছে তাও জানতে চান অভিষেক৷ ছাত্রীর নামও জিজ্ঞেস করেন তিনি৷ পাশাপাশি ছাত্রীর অভিভাবকের নাম, ফোন নম্বরও নিয়ে নেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ ওই ছাত্রীর চোখের উন্নত চিকিৎসার ব্যবস্থা করানোর আশ্বাস দেন তৃণমূলের শীর্ষ নেতা৷ ছোট্ট মেয়েটিকে অভিষেকের পরামর্শ, 'তুমি দুটো চোখই ব্যবহার করবে৷ তা না হলে একটা চোখে বেশি চাপ পড়বে৷'
advertisement
২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে গাড়ি দুর্ঘটনায় অভিষেকের বাঁদিকের চোখের নীচে গুরুতর আঘাত লাগে৷ যে কারণে দীর্ঘ দিন ধরে ভুগতে হয় তাঁকে৷ দেশে, বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসকদের পরামর্শ নিয়েও সমস্যা পুরোপুরি মেটেনি৷ বার বার অস্ত্রোপচারও করা হয় তৃণমূল সাংসদের চোখে৷ শেষ পর্যন্ত সমস্যা থেকে মুক্তি পেতে দুর্গা পুজোর পরই আমেরিকায় গিয়ে ফের চোখের অস্ত্রোপচার করান অভিষেক৷ দীর্ঘ সাত ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে কালীপুজোর আগেই কলকাতায় ফেরেন তিনি৷
advertisement
অস্ত্রোপচারের পর অভিষেকের চোখের ছবিও সামনে এসেছিল৷ যা দেখে অনেকেই শিউরে উঠেছেন৷ এখনও নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হচ্ছে তৃণমূল সাংসদকে৷ তাই চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর চোখের সমস্যা যাতে আরও জটিল না হয়, তা নিশ্চিত করতে নিজে থেকেই উদ্যোগী হলেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ নিজের অভিজ্ঞতা দিয়েই ওই ছাত্রীর অসুবিধা হয়তো উপলব্ধি করতে পেরেছেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: চোখ কেন ঢাকা? ভিড়ের মধ্যেও ছোট্ট মেয়েকে দেখেই এগিয়ে গেলেন অভিষেক, মিলল চিকিৎসার আশ্বাস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement