advertisement

Accident: কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার! লোকাল ট্রেনের তলায় ঢুকে গেলেন যুবক, তারপর....

Last Updated:

হেডফোন কানে দিয়ে লাইন পারাপার নিয়ে রেলের তরফ থেকে বিভিন্ন স্টেশন গুলিতে ব্যাপকভাবে প্রচার চালানো হলেও সচেতন হচ্ছেন না সাধারণ মানুষজন, বহু সময় এর ফলেই ঘটছে দুর্ঘটনা।

News18
News18
উত্তর ২৪ পরগনা: কানে হেডফোন দিয়ে ট্রেন লাইন পার হতে গিয়েই চরম বিপত্তি, মুহূর্তেই ট্রেনের তলায় ঢুকে গেলেন যুবক। মুহূর্তেই এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদহ বনগাঁ শাখার বামনগাছি স্টেশনে। স্টেশনে থাকা অন্যান্য যাত্রী ও ব্যবসায়ীরাও এই ঘটনা দেখে রীতিমতো চিৎকার করে ওঠেন।
তবে ওই যুবককে বাঁচাতে তৎক্ষণাৎ ট্রেন চালক এমার্জেন্সি ব্রেক করছে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। এরপরই বেশ কয়েকজন স্থানীয় মানুষজন ট্রেনের তলা থেকেই ওই যুবককে উদ্ধার করে দ্রুত বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই যুবক কানে হেডফোন দিয়ে লাইন পার হচ্ছিলেন। সেই সময় ৯:৩৮ এর ডাউন বনগাঁ লোকাল স্টেশনে ঢোকার মুখে ঘটে এই বিপত্তি। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
advertisement
আহত ওই যুবকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হেডফোন কানে দিয়ে লাইন পারাপার নিয়ে রেলের তরফ থেকে বিভিন্ন স্টেশন গুলিতে ব্যাপকভাবে প্রচার চালানো হলেও সচেতন হচ্ছেন না সাধারণ মানুষজন, বহু সময় এর ফলেই ঘটছে দুর্ঘটনা। তবে এদিন যেন ভাগ্যের জোরেই প্রাণে বাঁচলেন যুবক।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার! লোকাল ট্রেনের তলায় ঢুকে গেলেন যুবক, তারপর....
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement