advertisement

West Bengal News: মাছের চেম্বারে নামলেন ৭ জন, সেখানেই ৫ বাঙালির মর্মান্তিক মৃত্যু! শিউরে ওঠা ঘটনা...

Last Updated:

West Bengal News: জানা গিয়েছে, দক্ষিণ কর্নাটকের বাজপাই থানা এলাকায় শ্রী উল্কা লিমিটেড নামের এক মাছের কোম্পানিতে কাজে গিয়েছিলেন দেগঙ্গা থেকে প্রায় ত্রিশ পয়ত্রিশ জনের একটি দল।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#দেগঙ্গা: বাংলার পাচঁ পরিযায়ী শ্রমিকের মৃত্যু দক্ষিণ কর্ণাটকে (West Bengal News)। প্রত্যেকের বাড়ি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকায়। স্বাভাবিকভাবেই দেগঙ্গা এলাকার পাঁচ যুবকের মৃত্যুতে গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য। জানা গিয়েছে, দক্ষিণ কর্নাটকের বাজপাই থানা এলাকায় শ্রী উল্কা লিমিটেড নামের এক মাছের কোম্পানিতে কাজে গিয়েছিলেন দেগঙ্গা থেকে প্রায় ত্রিশ পয়ত্রিশ জনের একটি দল।
রবিবার বিকালে সেই মাছের কোম্পানির একটি চেম্বারে একজন শ্রমিক নামে, তারপর পরপর ৭ জন শ্রমিক সেই চেম্বারে নামে। সেই চেম্বার থেকে কর্তৃপক্ষ পরে এক -এক করে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই খবর আসা মাত্রই দেগঙ্গা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
advertisement
advertisement
এলাকা সূত্রে খবর মাস দুয়েক আগে দেগঙ্গার বিভিন্ন এলাকা থেকে প্রায় ত্রিশ-পঁয়ত্রিশ জন কাজে যায় কর্ণাটকের ওই এলাকায়। সেখানে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফরহাদ সাহেব পাঁচ পরিবারের পাশে থাকার সমস্ত রকম আশ্বাস দিয়েছেন এবং দ্রুত মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসার জন্য এলাকা থেকে একটি টিম দক্ষিণ কর্নাটকের বাজপাই থানা এলাকায় পাঠানো হয়েছে।
advertisement
জানা গিয়েছে, ওই পাঁচ শ্রমিকের নাম মিজানুর ইসলাম, শারাফাত আলী, ওমর ফারুক, নিজান উদ্দিন ও সমিউল ইসলাম।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মাছের চেম্বারে নামলেন ৭ জন, সেখানেই ৫ বাঙালির মর্মান্তিক মৃত্যু! শিউরে ওঠা ঘটনা...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement