advertisement

West Bengal News: একই পরিবারের চার জনের কোপানো দেহ, সিঙ্গুরের কাঠের মিলে যা ঘটেছিল...

Last Updated:

West Bengal News: গত ২ ডিসেম্বর কাঠের মিলের ভিতর পরিবারের চার জনকে কুপিয়ে খুন করে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত যোগেশ প্যাটেল।

সিঙ্গুরে হাড়হিম কাণ্ড (প্রতীকী ছবি)
সিঙ্গুরে হাড়হিম কাণ্ড (প্রতীকী ছবি)
#সিঙ্গুর: দুই মাস পর সিঙ্গুরে একই পরিবারের চার জনকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত যোগেশ প্যাটেলকে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ (West Bengal News)। গত ২ ডিসেম্বর কাঠের মিলের ভিতর পরিবারের চার জনকে কুপিয়ে খুন করে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত যোগেশ প্যাটেল।
মিলের মালিক মাভজি প্যাটেল, ছেলে দীনেশ প্যাটেল, বৌমা অনুসুয়া প্যাটেল ও তাদের ছেলে ভাবিক প্যাটেলকে খুন করে ফেরার ছিল মূল অভিযুক্ত। ঘটনার দিন রাতে কাঠের মিলে ছিল যোগেশের ছোট ভাই দীপক প্যাটেল। ভোর ছটা নাগাদ মিলের পিছনের টিনের শেড টপকে কাঠের মিলে ঢোকে যোগেশ। দোলতায় উঠে মাভজি প্যাটেলকে পিছন দিক মাথায় লোহার ভারী বস্তু দিয়ে আঘাত করে।
advertisement
advertisement
এরপর দোতলার দরজায় টোকা মেরে ডেকে ছেলে দীনেশ প্যাটেল ও তার স্ত্রী অনুসুয়াকে খুন করে। পরে ঘরে ঢুকে ছেলে ভাবিক প্যাটেলকেও ঘুমন্ত অবস্থায় মাথায় আঘাত করে খুন করে। খুনের পর যোগেশ ও তার ভাই দীপক প্যাটেল পালিয়ে গিয়েছিল।
advertisement
পরে পুলিশ দীপক প্যাটেলকে গ্রেফতার করলেও যোগেশ ফেরার ছিল। ধৃতকে আজ চন্দননগর মহকুমা আদালতে তোলা হবে। অভিযুক্ত যোগেশ প্যাটেলকে সাতদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: একই পরিবারের চার জনের কোপানো দেহ, সিঙ্গুরের কাঠের মিলে যা ঘটেছিল...
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement