advertisement

Train Accident: হাওড়া ঢুকছিল বাগনান লোকাল, আচমকা বিকট শব্দ! লাইনচ্যুত বগি ঘিরে তোলপাড়

Last Updated:

Train Accident: হাওড়া থেকে বাগনান যাওয়ার লোকাল ট্রেন লাইনচ্যুত। হাওড়া স্টেশন ও টিকিয়াপাড়ার মাঝে লাইনচ্যুত হয়।

টিকিয়াপাড়াঃ টিকিয়াপাড়ার কাছে লাইচ্যুত লোকাল ট্রেন। হাওড়া স্টেশন ঢোকার মুখে বাগনান লোকাল ট্রেন লাইনচ্যুত। হাওড়া স্টেশন ও টিকিয়াপাড়ার মাঝে লাইনচ্যুত হয় ট্রেনের ৫ নম্বর কামরা। দুর্ঘটনার জেরে ডাউন লাইনে ট্রেন চলাচলে সমস্যা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল, দুর্ঘটনাগ্রস্থ বগিটি বাদ দিয়ে বাকি অংশ সরিয়ে ফেলা হয়েছে।
লাইনচ্যুত বগি সরানোর কাজ শুরু হয়েছে। তবে ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা। অফিস টাইমে এই ঘটনা ঘটায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। পরে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে ঝুঁকি নিয়ে পেরিয়ে যান রেল যাত্রীরা।
advertisement
advertisement
হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কিছু আগে বাঙ্গাল বাবু সেতুর কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় হতাহতের খবর নেই। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কাজ চলছে জোরকদমে।
তবে রেল পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। কারণ ডাউন লাইনের পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া যাবে বলে আশাপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Accident: হাওড়া ঢুকছিল বাগনান লোকাল, আচমকা বিকট শব্দ! লাইনচ্যুত বগি ঘিরে তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement