advertisement

কোজাগরী পূর্ণিমায় এ বার বীরভূমের পুরন্দরপুরে পূজিতা হবেন ২২ ফুটের লক্ষ্মীপ্রতিমা

Last Updated:

Kojagari Lakshmi Puja 2022: এই বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা দেখা যাবে বীরভূমের সিউড়ি থেকে বোলপুর যাওয়ার রাস্তায় পুরন্দরপুরের আদিরে পাড়ায়

লক্ষ্মীপুজোর তোড়জোড় চলছে সিউড়ির পুরন্দরপুরেও
লক্ষ্মীপুজোর তোড়জোড় চলছে সিউড়ির পুরন্দরপুরেও
সিউড়ি : দুর্গাপুজোর শেষ । সারা বাংলার সঙ্গে লক্ষ্মীপুজোর তোড়জোড় চলছে সিউড়ির পুরন্দরপুরেও ৷ এখানকার লক্ষ্মী প্রতিমার উচ্চতা ২২ ফুটের । বিশালাকৃতির ২২ ফুটের এই লক্ষ্মী প্রতিমা নিয়ে পুজো উদ্যোক্তারা দাবি করেছেন , বীরভূমে এত বড় লক্ষ্মী প্রতিমা অন্য কোথাও হয় না । এ ছাড়াও তাঁদের দাবি , রাজ্যেও কোথাও এত বড় লক্ষ্মী প্রতিমা দিয়ে লক্ষ্মীপুজো করা হয় কি না তাঁদের জানা নেই । মোটের উপর তারা এই বছর এই বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা তৈরি করিয়ে এক প্রকার রেকর্ড গড়তে চলেছে ।
এই বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা দেখা যাবে বীরভূমের সিউড়ি থেকে বোলপুর যাওয়ার রাস্তায় পুরন্দরপুরের আদিরে পাড়ায় । ইতিমধ্যেই এই লক্ষ্মী প্রতিমা তৈরি করার কাজ প্রায় ১৫ দিন আগে থেকে শুরু হয়েছে । বর্তমানে প্রতিমার কাঠামো তৈরি হওয়ার পাশাপাশি তার গায়ে মাটি লেগেছে , রং লেগেছে । বিশালাকৃতির এই লক্ষ্মী প্রতিমা ঠিকঠাক ভাবে তৈরি করার জন্য বিশাল প্যান্ডেল তৈরির কাজ চলছে । সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই লক্ষ্মী প্রতিমার পেঁচাই অন্ততপক্ষে ছয় ফুটের । এমন পুজোর আয়োজন করা হয়েছে আদিরে পাড়া সার্বজনীন লক্ষ্মীপূজো কমিটির তরফ থেকে । যার বেশির ভাগের দায়িত্বে আছেন মহিলারা ।
advertisement
স্থানীয় বাসিন্দাদের অনুদানে প্রতিবছর এখানে ধুমধাম করে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয় । দেখতে দেখতে এই লক্ষ্মীপুজো এ বার ৩৫ বছরে পা দিতে চলেছে । তবে এর আগে কোনও দিন এখানে এই রকম বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা তৈরি করা হয়নি । এই প্রথম এমন লক্ষ্মী প্রতিমা তৈরি করা হচ্ছে । ২২ ফুটের এই প্রতিমাকে ঘিরে এখন থেকেই এখানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে উৎসাহ ও উদ্দীপনা । পাঁড়ুই থেকে আসা মৃৎশিল্পী দিনরাত এক করে এই প্রতিমা তৈরি করার কাজ চালাচ্ছেন ।
advertisement
advertisement
আরও পড়ুন : উলুবেড়িয়ার পুজো কার্নিভালে ফুটে উঠল বাংলার শিল্প সংস্কৃতি
তাঁর সহযোগিতায় রয়েছেন চার জন সহকর্মী । বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা তৈরি করে এই পুজো কমিটি এলাকায় নজির তৈরি করার পাশাপাশি পুজোর সময় ছয় দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলেও জানিয়েছেন তাঁরা । পুজো কমিটির সদস্য স্মৃতিকণা দাস বলেন , " অন্যান্য বার থিম পুজো হলেও ৩৫ বছর পূর্তি উপলক্ষে এইবার আমাদের বিশেষ আকর্ষণ ২২ ফুটের লক্ষ্মী প্রতিমা । আগের বছর গুলিতে ভিড় হলেও এইবার আশা করছি আগের তুলনায় বেশি ভিড় হবে । "
advertisement
আরও পড়ুন : মালদহে প্রথম পুজো কার্নিভালের শোভাযাত্রায় সাংস্কৃতিক মেলবন্ধনের বার্তার সাক্ষী অগণিত দর্শক
পুজো কমিটির আরেক সদস্য স্বপন ধীবর বলেন , " কিছু জায়গায় অন্যান্য পুজো বড় করে হলেও লক্ষ্মী পুজো কোথাও বড় করে হয় না । তাই আমাদের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আমরা ২২ ফুটের প্রতিমা করার সিদ্ধান্ত নিই । তবে বিসর্জনের সুবিধার্থে এই প্রতিমা পুকুরের ধারেই তৈরি করা হচ্ছে । এখন থেকেই ভিড় করছে মানুষজন । "
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোজাগরী পূর্ণিমায় এ বার বীরভূমের পুরন্দরপুরে পূজিতা হবেন ২২ ফুটের লক্ষ্মীপ্রতিমা
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement