advertisement

North 24 Parganas News: বিদেশে চাকরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, হাতেনাতে গ্রেফতার ২

Last Updated:

North 24 Parganas News: বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল এই চক্র। দুবাই, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চালাত তারা। 

পুলিশের জালে ধৃত 
পুলিশের জালে ধৃত 
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বিদেশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গাইঘাটা থেকে ধৃত চক্রের মূল পান্ডা চিরঞ্জিত ঘোষ। বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার জাল বিস্তার করেছিল এক সংঘবদ্ধ চক্র। সেই চক্রের মূল পান্ডা চিরঞ্জিত ঘোষকে অবশেষে গাইঘাটা এলাকা থেকে গ্রেফতার করল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় মোট দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহকুমা জুড়ে।
অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল এই চক্র। দুবাই, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চালাত তারা। প্রথমে ধরা পড়ে হিঙ্গলগঞ্জের কুলের মাঠ এলাকার বাসিন্দা আব্দুল হামিদ গাজী। তাকে জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য — এই পুরো প্রতারণা চক্রের মূল হোতা চিরঞ্জিত ঘোষ। সূত্রে জানা গেছে, আব্দুল হামিদ গাজী কলকাতা, বসিরহাট, বারাসত, হাসনাবাদ-সহ রাজ্যের নানা প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ রাখত। বিদেশে চাকরি দেওয়ার নাম করে ১ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিত এই চক্র। ৪৮ ঘণ্টা আগে প্রথমে আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়, এরপর তার বয়ান ও মোবাইলের সূত্র ধরে গাইঘাটা থেকে ধরা হয় চিরঞ্জিত ঘোষকে।
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই ‘জ্যাকপট’…! বৃহস্পতির বক্রীতে মেষ-সহ ৪ রাশির পোয়া বারো, আগামী ২৫ দিন রাজার হালে কাটবে সময়, খুলবে ভাগ্যের দরজা
তল্লাশি চালিয়ে চিরঞ্জিতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক পাসপোর্ট, ল্যাপটপ, মোবাইল ফোন, ও বিভিন্ন দেশের নথিপত্র। পুলিশি সূত্রে খবর, অভিযুক্তের মোবাইল ফোনে একাধিক ব্যক্তির পাসপোর্ট সংক্রান্ত তথ্য এবং আর্থিক লেনদেনের রেকর্ড মিলেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকার সেলিম লস্করও এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন-প্রস্রাবে জ্বালাপোড়া, কিডনির সমস্যায় ভুগছেন! বাজারে পেলেই কিনুন সস্তার বথুয়া শাক, পুষ্টির খনি…! মহিলাদের জন্য অমৃত
চিরঞ্জিত ঘোষকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়, যেখানে পুলিশ তার সাত দিনের হেফাজতের আবেদন জানায়। পুলিশ এখন এই চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় এমন একটি প্রতারণা চক্র সক্রিয় ছিল। অবশেষে পুলিশি তৎপরতায় সেই চক্রের মূল হোতারা ধরা পড়ায় স্বস্তি প্রকাশ করেছেন বহু প্রতারিত ব্যক্তি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিদেশে চাকরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, হাতেনাতে গ্রেফতার ২
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement