advertisement

Howrah News: সোনার গয়না কিনতে গিয়ে দোকানে যা কাণ্ড ঘটল, জানলে অবাক হবেন আপনিও

Last Updated:

Howrah News: দিনে-দুপুরে সোনার দোকানে দুষ্কৃতীদের হানা! অভিযোগ খরিদ্দার সেজে বন্দুক দেখিয়ে দোকানের গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।

খরিদ্দার সেজে সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী
খরিদ্দার সেজে সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী
হাওড়া: দিনে-দুপুরে সোনার দোকানে দুষ্কৃতীদের হানা! অভিযোগ খরিদ্দার সেজে বন্দুক দেখিয়ে দোকানের গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গরমের দাবদাহ অব্যাহত, গরম তাড়িয়ে বেড়াচ্ছে মানুষ। বেলা বাড়তে বাজারহাট থেকে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ছে। সেই সুযোগে দুষ্কৃতিদের লুটপাট সোনার দোকানে।
মঙ্গলবারে দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া ডোমজুড়ে। খরিদ্দারের ছলনায় দুই ব্যক্তি দোকানে প্রবেশ করে সোনার গহনা দেখতে শুরু করে। তারপরই সুযোগ বুঝে দোকানে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের আঘাতে ওই দোকানের দুই মালিক আহত হয়। জানা যায়, খরিদ্দার সেজে আসা দুই ব্যক্তির অসৎ গতিবিধি বুঝে চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করেন ব্যবসায়ীরা। তখনই ব্যবসায়ীর মাথায় সজোরে আঘাত করে দুষ্কৃতীরা। সেই সময় ওই দোকানে হাজির ছিলেন দুই মালিক সহ এক মহিলা কর্মচারী।
advertisement
advertisement
প্রথমে খরিদ্দার সেজে দুইজন দুষ্কৃতী দোকানে প্রবেশ করে গহনা দেখা শুরু করে। পরে পিস্তল বের করে ভয় দেখানোর চেষ্টা, বাধা দিতে গেলে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত। আরও জানা যায়, দোকানে প্রবেশ দুই দুষ্কৃতি ছাড়াও বাইরে দু’জন দুষ্কৃতী অপেক্ষা করছিল। ডোমজুড়ের বড়বাজার এলাকায় পাশাপাশি সব দোকান। সেই স্থানে দিনে দুপুরে এমন কাণ্ডে রীতিমত স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: সোনার গয়না কিনতে গিয়ে দোকানে যা কাণ্ড ঘটল, জানলে অবাক হবেন আপনিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement