advertisement

CCTV-তেই চিহ্নিত আততায়ী! টিটাগড়ে তৃণমূল নেতা খুনে ধৃত ২

Last Updated:

বিটি রোডে সিসিটিভি ফুটেজ দেখে দুই ভাড়াটে খুনিকে চিহ্নিত করেছে পুলিশ৷ নাইন এমএম পিস্তল থেকে গুলি চালায় তারা৷ ভাড়াটে খুনি নিয়োগ করেছিল ভোলাপ্রসাদ সর্দার৷

#টিটাগড়: টিটাগড়ে তৃণমূল নেতা সতীশ মিশ্র খুনে গ্রেফতার করা হল ২ ভাড়াটে খুনিকে৷ ধৃতদের নাম সঞ্জয় দাস ও শেখ সমীর৷ পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে, তারাই গুলি করে খুন করেছে সতীশ মিশ্রকে৷
বিটি রোডে সিসিটিভি ফুটেজ দেখে দুই ভাড়াটে খুনিকে চিহ্নিত করেছে পুলিশ৷ নাইন এমএম পিস্তল থেকে গুলি চালায় তারা৷ ভাড়াটে খুনি নিয়োগ করেছিল ভোলাপ্রসাদ সর্দার৷ ভোলাপ্রসাদ ও কালা মুন্না নামে দুজনকে আগেই গ্রেফতার করে পুলিশ৷
মঙ্গলবার সকালে মৃত্যু হয় টিটাগড়ের গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতা সতীশ মিশ্রের৷ অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে তৃণমূল নেতার৷ প্রায় ৯ ঘণ্টা অপারেশনের পরেও গুলি বের করা যায়নি৷ মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷
advertisement
advertisement
সোমবার দুপুরে গুলি করা হয় তৃণমূলের ২১ নম্বর ওয়ার্ড কমিটির তৃণমূল সম্পাদক সতীশ মিশ্রকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উত্তেজিত জনতা বিজেপি কার্যালয় ও একটি ক্লাব ভাঙচুর করে। অশান্তি থামাতে নামানো হয় র‌্যাফ৷ ঘটনাস্থলে গিয়ে তৃণমূল বিধায়ক অর্জুন সিং অভিযোগ করেন, ভোলা সর্দার নামে এক দুষ্কৃতীই গুলি চালিয়েছে সতীশ মিশ্রকে৷ কয়েক ঘণ্টার মধ্যেই টিটাগড় থেকে মূল অভিযুক্ত ভোলাপ্রসাদ সর্দার ও কালা মুন্না নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CCTV-তেই চিহ্নিত আততায়ী! টিটাগড়ে তৃণমূল নেতা খুনে ধৃত ২
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement