advertisement

Howrah College Student Death: রোজ মর্নিং ওয়াক, শারীরিক কসরত! শ্যামপুরে কলেজে দৌড়ের পরই মৃত্যু ১৯ বছরের ছাত্রের

Last Updated:

স্বাস্থ্য সচেতন ১৯ বছরের এমন এক তরতাজা ছাত্রই কলেজের স্পোর্টসে দৌড়তে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল৷ দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা৷

মৃত রূপম শী৷
মৃত রূপম শী৷
সন্তু মালিক, বাগনান: প্রতিদিন ভোরে উঠে হাঁটতে বেরোত সে৷ কলেজেও আসত সবার আগে৷ হাল্কা গা ঘামিয়ে কলেজের বাগানের গাছপালায় জলও দিত নিজ দায়িত্বে৷
স্বাস্থ্য সচেতন ১৯ বছরের এমন এক তরতাজা ছাত্রই কলেজের স্পোর্টসে দৌড়তে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল৷ দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা৷ কলেজ স্পোর্টসে এমন অপ্রত্যাশিত ঘটনায় রীতিমতো বাকরুদ্ধ হাওড়ার শ্যামপুর সিদ্ধেশ্বর কলেজের পড়ুয়া এবং শিক্ষকরা৷ ছেলের এমন পরিণতি মানতে পারছে না মৃত ছাত্রের পরিবার এবং প্রতিবেশীরাও৷
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম রূপম শী৷ জুলজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল রূপম৷ চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সি ওই ছাত্রের৷ তবে মৃত্যুর নির্দিষ্ট কারণ জানতে রূপমের দেহ ময়নাতদন্তে পাঠান হয়েছে৷
advertisement
শনিবার শ্যামপুর সিদ্ধেশ্বর কলেজের বার্ষিক স্পোর্টসের আয়োজন করা হয়েছিল৷ ২০০ মিটার দৌড়ে নাম দিয়েছিল রূপম৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দৌড় শেষ করার পরই হঠাৎ মাঠের মধ্যে পড়ে যায় সে৷ সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় ঝুমঝুমি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় কলেজ কর্তৃপক্ষ এবং রূপমের সহপাঠীরা৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
advertisement
রূপমের এই পরিণতিতে তাঁর সহপাঠী এবং বন্ধুরা কার্য়ত হতবাক৷ কারণ বন্ধুদের মধ্যে রূপমই ছিল সবথেকে স্বাস্থ্য সচেতন৷ নিয়মিত প্রাতঃভ্রমণ ছাড়াও প্রতিদিন সকালে কলেজে সবার আগে এসে গা ঘামাত সে৷ ফলে শারীরিক ভাবে সে যথেষ্টই ফিট ছিল বলে দাবি তাঁর বন্ধুদের৷
হাওড়ার বাগনানের নুন্টিয়া এলাকায় বাড়ি রূপমের৷ বাড়িতে বাবা-মা ছাড়াও রূপমের এক দিদি রয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah College Student Death: রোজ মর্নিং ওয়াক, শারীরিক কসরত! শ্যামপুরে কলেজে দৌড়ের পরই মৃত্যু ১৯ বছরের ছাত্রের
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement