advertisement

South 24 Parganas News: মাছের পুকুরে পানিফল! উপরি রোজগারের পথ দেখাচ্ছে জয়নগর

Last Updated:

একটু শীত পড়তে মাছ চাষে সেভাবে লাভ হয় না মৎস্যজীবীদের। তাই তাঁরা এই শীতের মৌসুমে পানিফল চাষ করে আয়ের দিশা দেখছে।

+
 পানি

 পানি ফল তুলছে এক পানি ফল চাষী

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন মানে জলে কুমির আর ডাঙায় বাঘ সঙ্গে ম্যানগ্রোভ। সুন্দরবনের মানুষের জীবিকা নির্ভর করে চাষবাসের উপর। ‌ধান চাল বিভিন্ন সবজি আবার কখনও  কখনও পুকুরে মাছ চাষ করে তাঁরা তাঁদের জীবিকা নির্বাহ করে। তবে একটু শীত পড়তে মাছ চাষে সেভাবে লাভ হয় না মৎস্যজীবীদের। তাই তাঁরা এই শীতের মৌসুমে পানিফল চাষ করে আয়ের দিশা দেখছে।
বিগত কয়েক বছর ধরে পানিফলের চাষ করে আসছেন চাষীরা নিজদের উদ্যোগে। তবে বর্তমানে এই জেলার বিভিন্ন প্রান্ত যেমন জয়নগর, দক্ষিণ বারাসাত, কুলতলী এই সমস্ত এলাকাতেও এখন পানিফলের চাষ শুরু হয়েছে। আগে এই পানিফল হুগলি বর্ধমান এই সমস্ত জেলাতে বেশি পরিমাণে ফলন হত।
advertisement
advertisement
তবে এখন দক্ষিণ ২৪ পরগনাতেও পানিফল চাষ করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। পাশাপাশি এই সমস্ত এলাকা গুলির পুকুরে মাছ চাষ না করে এই সিজনে পানি ফল চাষ করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। গত কয়েক বছরের তুলনায় এ বছর ফলন অনেকটাই ভাল হয়েছে।
advertisement
এই ফল দেখতে অনেকটা সিঙ্গাড়ার মতো বলে অনেকে একে সিঙ্গারা ফলও বলে। এ রাজ্যে বেশ কিছু জায়গায় পানিফল সিঙ্গারা ফল নামেই পরিচিতি। তবে এ জেলাতে পুরোপুরি ভাবে না হলেও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে এই ফলের চাষ হচ্ছে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মাছের পুকুরে পানিফল! উপরি রোজগারের পথ দেখাচ্ছে জয়নগর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement