advertisement

South 24 Parganas News: ম্যানগ্রোভ বাঁচাতে গরান, বকুল, গর্জনের চারা তৈরি করছে সুন্দরবনের গৃহবধূরা!

Last Updated:

নিজেদের সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভ নার্সারি তৈরিতে কোমড় বেঁধে লেগেছেন গ্রামের মেয়েরা ।

+
সুন্দরবনের

সুন্দরবনের ম্যানগ্রোভ

দক্ষিণ ২৪ পরগনা: স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে সুন্দরবনের নদীতে নৌকা করে কাঁকড়া-মাছ ধরে জীবন চলে জবা, বর্ণালি, সুপর্ণা, সন্তোষী, দেবী, বীণাদের। সুন্দরবনের ঝড়-ঝঞ্ঝা, বিপদকে মাথায় নিয়ে চলে এঁদের জীবনযাত্রা। নিজেদের সুন্দরবনকে বাঁচাতে এরাই ম্যানগ্রোভ নার্সারি তৈরিতে লেগেছেন কোমড় বেঁধে। সুন্দরবনের মৈপীঠে তাঁদের তৈরি গাছের চারা পরবর্তীতে বসানো হবে সুন্দরবনের বিভিন্ন নদীর পাড়ে।
মৈপীঠের নিম্নবিত্ত পরিবারে বাস জবা, বর্ণালি, সুপর্ণাদের। নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা। স্বামীর সঙ্গে তাঁরাও গভীর নদীতে নৌকা বা ডিঙা নিয়ে চলে যান মাছ-কাঁকড়ার সন্ধানে। প্রতি পদে পদে যেখানে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণ হানতে পারে তাঁদের উপর। এই মাছ-কাঁকড়া ধরার ফাঁকে এঁরা নেমেছেন ম্যানগ্রোভের চারা তৈরিতে। চিতুরি বনদফতরের অফিসের সামনেই নদীর পাড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে তাঁদের কাজ। তারপর ঘরে ফিরে হেঁসেল সামলে ছেলে-মেয়েদের নিয়ে চলে জীবনসংগ্রাম।
advertisement
advertisement
কারও বাড়ির মাটির, কেউবা থাকেন নদীর বাঁধের পাড়ে, খড়ের ছাউনির ঘরে। সংসারে অভাবের ছাপ স্পষ্ট। মৎস্যজীবী এক বধূ জানান, “১৫ কাঠা জমিতে নার্সারি তৈরি হচ্ছে। সুন্দরী, কাতরা, গরান, বকুল, গর্জন, কেওড়া গাছের নার্সারি তৈরি হবে। তিনমাস পর গাছের চারা বড় হয়ে গেলে নদীর পাড়ে পাড়ে বসানো হবে। দক্ষিণ ২৪ পরগনা বনদফতর আমাদের এই কাজ দিয়েছে।” পাশাপাশি আরো বলেন, “বাঘ দেখা আমাদের নিত্যকার ঘটনা বাঘের আতঙ্ককে সঙ্গে নিয়েই মাছ-কাঁকড়া ধরতে বেরোই। মেয়েকে কলেজে ভর্তি করেছি এই কাজ করেই। আমাদের সেই সুন্দরবনকে বাঁচাতেই চাই আরও ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ বাঁচলে সুন্দরবন থাকবে। আর সুন্দরবন থাকলেই তবেই আমরা বাঁচবো।”
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ম্যানগ্রোভ বাঁচাতে গরান, বকুল, গর্জনের চারা তৈরি করছে সুন্দরবনের গৃহবধূরা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement