advertisement

South 24 Parganas News: গঙ্গাসাগরের ভাঙন ঠেকাবে মুম্বইয়ের টেট্রাপড

Last Updated:

প্রতিবছর ক্রমে ছোট হয়ে আসছে গঙ্গাসাগর সাগরতট। প্রাথমিকভাবে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের ২ নম্বর ঘাটের কাছে বসানো হবে এই টেট্রাপড।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: মুম্বইয়ের আদলে গঙ্গাসাগরের সি বিচে বসছে টেট্রাপড। এই টেট্রাপডের মাধ্যমে সমুদ্রের উত্তাল ঢেউকে সহজে ভেঙে দেওয়া যাবে। মুম্বই মেরিন ড্রাইভে এই টেট্রাপড দেখতে পাওয়া যেত এতদিন। সেই টেট্রাপড এবার দেখতে পাওয়া যাবে সাগরের সি বিচে।
গত কয়েক বছর ধরে প্রাকৃতিক বিপর্যয়ের কারনে গঙ্গাসাগরের সমুদ্রতট প্রতিনিয়ত ভাঙছে। প্রতিবছর ক্রমে ছোট হয়ে আসছে গঙ্গাসাগর সাগরতট। সমুদ্রতটের এই ভাঙনে বিপদের মুখে পড়ে কপিলমুনি আশ্রমও। গঙ্গাসাগর মেলার আগে থেকে এই ভাঙন ঠেকাতে উদ্যোগী হয় দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন। প্রাথমিকভাবে ঠিক হয় গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের ২ নম্বর ঘাটের কাছে বসানো হবে এই টেট্রাপড। বর্তমানে টেট্রাপড দিয়ে এই সমুদ্রের ভাঙন ঠেকাতে প্রাথমিক কাজ শুরু করেছে সেচ দফতর।
advertisement
advertisement
মূলত সাগরের ২ নম্বর স্নানঘাটের দু’‌দিকে এই কাজ করা হবে। কারণ সারা বছর এই স্নানঘাটেই বেশি ভিড় থাকে। আপাতত ২ নম্বর ঘাটের দু'দিকে মোট ৪৫০ মিটারে এই টেট্রাপড ফেলা হবে। প্রাথমিকভাবে এই টেট্রাপড ফেলার কারণে ২ নম্বর স্নানঘাটে পূণ্যার্থীদের সাময়িক অসুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেজন্য তাদেরকে ৩ অথবা ৪ নম্বর ঘাটের দিকে স্নান করতে অনুরোধ করেছেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল। সবকিছু ঠিক থাকলে আগামী গঙ্গাসাগর মেলার আগে সাগরতটে এই কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গঙ্গাসাগরের ভাঙন ঠেকাবে মুম্বইয়ের টেট্রাপড
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement