advertisement

South 24 Parganas News: পড়াশোনার সঙ্গে আবশ্যক সাঁতার শিক্ষা, তাই এই স্কুল চালু করল সুইমিং পুল

Last Updated:

জে.এম. পাঠভবন এবারে পড়াশোনার পাশাপাশি সাঁতারু তৈরির উদ্দেশ্যে দক্ষিণ ২৪ পরগনার জে.এম. সুইমিং ইনস্টিটিউট তৈরি করলো জয়নগরে।

+
চলছে

চলছে সাঁতার প্রশিক্ষণ 

জয়নগর : পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন। আর তাই জে.এম. পাঠভবন এবারে পড়াশোনার পাশাপাশি সাঁতারু তৈরির উদ্দেশ্যে দক্ষিণ ২৪ পরগনার জে.এম. সুইমিং ইনস্টিটিউট তৈরি করলো জয়নগরে। জয়নগর মজিলপুর দত্তবাজারে এই সুইমিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক সূচনা করলেন ইংলিশ চ্যানেল জয়ী বিখ্যাত সাঁতারু সায়নী দাস। এ ছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জী, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিখ্যাত সাঁতারু সায়নী দাস বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে পড়ার কোনো ক্ষতি হয় না। আমি নিজে সাঁতারের পাশাপাশি পড়াশোনা সমানভাবে চালিয়ে যাচ্ছি। তবে নিজের মনের শক্তিই বড় শক্তি। তাই আমি চাইবো এখানকার সমস্ত শিশুকে সাঁতার শেখান। সাঁতার শিখলে শরীর ভালো থাকে,মন ভালো থাকে, যেকোন কাজের এনার্জি শক্তি তৈরি হয়।”
advertisement
আরও পড়ুনঃ রাস্তার উপর ত্রিপল টাঙিয়ে বসে পড়ল সবাই! ‘রোড যন্ত্রণা’-এর উপশমের দাবি
এদিন বিধায়ক বিশ্বনাথ দাস সুইমিং পুলের পাশে তৈরি হওয়া সেলফি জোনের উদ্বোধন করে সাঁতার শেখার প্রয়োজনীতা তুলে ধরেন। এছাড়া এদিন সাঁতার শেখার প্রয়োজনের উপর মূল্যবান কথা তুলে ধরলেন জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জী, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার। এদিন থেকেই শুরু হয়ে গেল সুইমিং পুলে সাঁতারের প্রশিক্ষন।
advertisement
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পড়াশোনার সঙ্গে আবশ্যক সাঁতার শিক্ষা, তাই এই স্কুল চালু করল সুইমিং পুল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement