advertisement

South 24 Parganas News: রঙিন মাছ চাষই দেখাবে স্বনির্ভরতার পথ! প্রশিক্ষণ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কৃষকদের

Last Updated:

 মাছ চাষিদের মাছ চাষে উৎসাহ বাড়াতে ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রঙিন মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জয়নগরের নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে।

+
মাছ

মাছ চাষের উপর বিশেষ প্রশিক্ষণ

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের  মাছ চাষিদের মাছ চাষে উৎসাহ বাড়াতে ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রঙিন মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জয়নগরের নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে।কী করলে মাছ চাষিরা লাভবান হতে পারবেন সে বিষয়ে আলোচনা করা হয়। এদিন এই বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয় সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আসা মাছ চাষিদের।
প্রশিক্ষন দেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ ডা: প্রশান্ত চ্যাটার্জী। তিনি বলেন, “রঙিন মাছ চাষের পাশাপাশি মাছ চাষে চাষিদের সমস্যা ও সমাধান কী ভাবে করা হবে সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। পাশাপাশি প্রশিক্ষকরা এদিন হাতে-কলমে মাছের চিকিৎসা করে দেখান।
advertisement
advertisement
সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলে মাছ চাষিরা বিভিন্ন রকমের মাছ চাষ করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং বিভিন্ন কারণে এই ব্যবসা করে সমস্যায় পড়তে হচ্ছে সেই সমস্ত চাষীদের তাঁরা যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারেন, পাশাপাশি উপার্জন করতে পারেন সেই জন্যই এই প্রশিক্ষণ। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই রঙিন মাছ চাষ করে মাছ চাষীরা লাভবান হচ্ছে। যাতে এই সুন্দরবনের কৃষকরা এই রঙিন মাছ চাষ করে তারা অধিক মূল্য লাভ করতে পারে তার জন্যই প্রশিক্ষণ দেয়া হয়েছে।
advertisement
এ বিষয়ে এক মৎস্য চাষি বলেন, “আমরা নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে রঙিন মাছ চাষের উপর প্রশিক্ষণ নিলাম যাতে আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারি।”
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রঙিন মাছ চাষই দেখাবে স্বনির্ভরতার পথ! প্রশিক্ষণ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কৃষকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement