advertisement

South 24 Parganas News : পঞ্চায়েতের আগে কেমন আছে রায়দিঘি? দেখুন ভিডিও

Last Updated:

South 24 Parganas News: রায়দিঘি, নাম শুনলেই মনে আসে একটি দিঘীর কথা‌‌। প্রাচীন এই দিঘীকে ঘিরে আবর্তিত হয় রায়দিঘির ইতিহাস। রায়দিঘির পাশ দিয়ে বয়ে গিয়েছে মণি নদী। বর্তমানে মণি নদী দিয়ে জল অনেকটাই গড়িয়েছে। কেমন আছে এলাকা। জানতে দেখুন ভিডিও।

+
রায়দিঘি

রায়দিঘি সেতু

রায়দিঘি : রায়দিঘি, নাম শুনলেই মনে আসে একটি দিঘীর কথা‌‌। প্রাচীন এই দিঘীকে ঘিরে আবর্তিত হয় রায়দিঘির ইতিহাস। রায়দিঘীর পাশ দিয়ে বয়ে গিয়েছে মণি নদী। বর্তমানে মণি নদী দিয়ে জল অনেকটাই গড়িয়েছে।অনেক পরিবর্তনের সাক্ষী থেকেছে এই এলাকা। সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি থেকে অভিনেত্রী দেবশ্রী রায় সকলেই এই এলাকা থেকে একসময় বিধায়ক হিসাবে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। তারপর মণি নদী দিয়ে জল অনেকটাই গড়িয়েছে।
সামনে আবার পঞ্চায়েত ভোট, তার আগে অধিকাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন রায়দিঘীগ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাকর ময়রা। এলাকার জল জমার সমস্যা সমাধানে উন্নত প্রযুক্তির ড্রেনেজ সিস্টেম, নদীবাঁধের সংস্কার সহ একাধিক কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
তবে সাধারণ মানুষের দাবি, এই এলাকা যেহেতু মৎস্যজীবীরা সমুদ্রে যাতায়াতের জন্য ব্যবহার করেন সেহেতু এখানে একটি ফিশিং হারবার ও কোল্ড স্টোরেজ তৈরি করলে ভালো হয়। রায়দিঘি গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের দাবিও তুলেছেন তাঁরা।
advertisement
advertisement
তবে এই এলাকার দিঘীকে সংস্কার করায় খুশি স্থানীয় বাসিন্দারা। এই কাজের জন্য স্থানীয়রা বর্তমান বিধায়ক ড: অলক জলদাতা ও সাংসদ চৌধুরী মোহন জাতুয়াকে ধন্যবাদ জানিয়েছেন। যদিও শুধুমাত্র দিঘীর উন্নয়ন নয় এলাকার সার্বিক উন্নয়ন বিগত পাঁচবছরের মধ্যে হয়েছে বলে জানিয়েছেন রায়দিঘির প্রধান প্রভাকর ময়রা। তাঁর সেই মতের সঙ্গে তাল মিলিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : পঞ্চায়েতের আগে কেমন আছে রায়দিঘি? দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement