advertisement

South 24 Parganas News: কেন শ্রাবণ মাসে চাহিদা বাড়ছে মাটির ঘটের? জানলে অবাক হবেন

Last Updated:

প্লাস্টিকের ঘট বাজারে আসলেও শ্রাবণ মাসে চাহিদা বেড়েছে মাটির ঘটের। এমনটাই দাবি মৃৎশিল্পীদের। দক্ষিণ ২৪ পরগণার সর্বত্রই প্রায় একই চিত্র চোখে পড়ছে এবছর।

+
রাস্তার

রাস্তার পাশে বিক্রি হচ্ছে মাটির ঘট

দক্ষিণ ২৪ পরগনা: প্লাস্টিকের ঘট বাজারে আসলেও শ্রাবণ মাসে চাহিদা বেড়েছে মাটির ঘটের। এমনটাই দাবি মৃৎশিল্পীদের। দক্ষিণ ২৪ পরগণার সর্বত্রই প্রায় একই চিত্র চোখে পড়ছে এবছর। মূলত শ্রাবণ মাস মহাদেবের মাস। এই মাসের সোমবার অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। ওইদিন মহাদেবের জলাভিষেক করা হয়। আর সেজন‍্য মাটির ঘট ব‍্যবহার করেন অনেকেই।
বছরের পর পর বছর ধরে এই প্রথা চলে আসছে। তবে সাম্প্রতিক সময়ে মাটির ঘটের বদলে অনেকেই ব‍্যবহার করেন প্লাস্টিকের ঘট। তবে মাটির ঘটের যে ঐতিহ্য রয়েছে সেজন‍্য মাটির ঘটের চাহিদায় ভাটা পড়েনি কখনও।
advertisement
advertisement
১৫ টাকা থেকে শুরু হয়ে ৬০ টাকা পর্যন্ত দাম রাখা হয়েছে এই মাটির ঘটের। অনেক সময় দাম-দর করে ১০ টাকাতেও মেলে এই ঘট। শ্রাবন মাসে এই ঘট বিক্রির জন‍্য রাস্তার পাশে দোকান নিয়ে বসতে দেখা যায় অনেককে।
advertisement
তাঁদের অধিকাংশই দাবি করেছেন বাজারে প্লাস্টিকের ঘট আসলেও মাটির ঘটের চাহিদা রয়েছে‌। এই চাহিদা দিনের পর দিন বাড়ছে। এবছর শ্রাবণ মাস মলমাস থাকায় প্রথম দিকে একটু কম পরিমাণে এই ঘট বিক্রি হয়েছিল। তবে সময় যত এগিয়েছে ততই বিক্রি বেড়েছে এই ঘটের‌।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কেন শ্রাবণ মাসে চাহিদা বাড়ছে মাটির ঘটের? জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement