advertisement

South 24 Parganas News: প্রেমিক বিবাহিত, সন্তানের বাবাও, খবর জানার পরেই প্রেম কাহিনিতে ট্যুইস্ট

Last Updated:

প্রেমে আঘাত, অপমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক কলেজ ছাত্রী৷

মৃত কলেজছাত্রী
মৃত কলেজছাত্রী
#ক্যানিং: প্রেমে আঘাত। আর তার জেরেই অপমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক কলেজ ছাত্রী। নিহত ওই কলেজ ছাত্রীর নাম কমলা সর্দার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ডেভিসআবাদ এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগে জয়নগর থানার গোচরণ এলাকার বাসিন্দা জয়ন্ত নস্করের সঙ্গে প্রেম আলাপ হয় কমলা সর্দারের। এরপর শুরু হয় প্রেম।
পরে কলেজ ছাত্রী কমলা সর্দার জানতে পারে ওই যুবক বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। এই কথা জানাজানি হতেই প্রেমের পথ থেকে সরে আসে কলেজ ছাত্রী। কিন্তু ওই যুবকের পরিবারে তরফ থেকে দেওয়া হয় হুমকি এমনটাই অভিযোগ কলেজ ছাত্রীর পরিবারের।
advertisement
advertisement
এই অপমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় কলেজ ছাত্রী। মৃত্যুর আগে অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে একটি সুসাইড নোট লিখে রেখে যায়। শাস্তির দাবিতে নোট লিখে রেখে যায় এমনটাই পরিবারের তরফ থেকে জানা যায়। ওই কলেজ ছাত্রীর পরিবারের দাবি অভিযুক্ত ওই যুবকের শাস্তি দেওয়া হক। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। শুরু হয়েছে ঘটনা তদন্ত।
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: প্রেমিক বিবাহিত, সন্তানের বাবাও, খবর জানার পরেই প্রেম কাহিনিতে ট্যুইস্ট
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement