advertisement

South 24 Parganas News: ছেলেকে নিয়ে চাষ করতে যাওয়াই কাল হল, মর্মান্তিক পরিণতি হল চাষীর!

Last Updated:

South 24 Parganas News: শনিবার জমিতে চাষ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু ঘটলো জয়নগর থানার গুমুকবেড়িয়ার এক চাষির। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

বজ্রাঘাতে মৃত্যু শৈলেন নস্কর 
বজ্রাঘাতে মৃত্যু শৈলেন নস্কর 
জয়নগর: শনিবার জমিতে চাষ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল জয়নগর থানার গুমুকবেড়িয়ার এক চাষীর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার ভোর থেকে জয়নগর থানা এলাকায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত শুরু হয়।
আর অন্যদিনের মতই এদিন সকালে ছেলেকে সঙ্গে নিয়ে মহিষমারীর চাষের জমিতে কাজ করতে মাঠে নামে তাঁরা। ছেলে চাষের জমির একদিকে আর বাবা আরেক দিকে চাষের কাজ করার সময় আচমকা বজ্রাঘাতে শৈলেন নস্কর (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে।
advertisement
advertisement
আরও পড়ুন: মগরাহাটে বাড়ির কাছেই কুপিয়ে গুলি করে খুন তৃণমূলের জয়ী প্রার্থীকে! গুলিবিদ্ধ প্রতিবেশীকেও
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় মানুষ জন উপস্থিত হয়।খবর দেওয়া হয় জয়নগর থানার মহিষমারির পুলিশ ক্যাম্পে। আর সেখান থেকে এ এস আই প্রবীর বিশ্বাস ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে পাঠায়। সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ছেলেকে নিয়ে চাষ করতে যাওয়াই কাল হল, মর্মান্তিক পরিণতি হল চাষীর!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement