advertisement

South 24 Parganas News: কেটে গেছে গোটা ১ বছর, তাও সম্পূর্ণ হল না সূর্যপুর সেতু সংস্কারের কাজ

Last Updated:

সূর্যপুর সেতুর অবস্থা ভগ্নপ্রায় হওয়ায় সংস্কারের কাজ শুরু করে পূর্তদফতর। গত বছরের শেষে কাজ শুরু হয়। কিন্তু কাজের গতি অত্যধিক কম।

South 24 Parganas News
South 24 Parganas News
দক্ষিণ ২৪ পরগণা : এক বছর ধরে চলছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে সূর্যপুর সেতু সংস্কারের কাজ। কিন্তু তার গতি অতি শ্লথ। তাছাড়া খালের পাশে পাইলিং চলছে খালের একটি অংশ আটকে। ফলে ভারী বৃষ্টিতে খালের জল বেড়ে গেলে বিপদ ঘটতে পারে। এই সেতু বন্ধ থাকায় বিকল্প নতুন সেতু সংলগ্ন রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সেই রাস্তা এতই বেহাল যে, রোজই দুর্ঘটনা লেগে আছে। তবুও হুঁশ নেই প্রশাসনের।
এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার বলেন, “পূর্ত ও সেচদফতরের অফিসারদের সঙ্গে কথা বলা হবে। রাস্তা সংস্কারে ব্যাপারেও জানানো হবে।”
আরও পড়ুনঃ মাছ ভেবে জলে ফেলল জাল, ভারী এ কী উঠে এল, দেখেই চক্ষু চড়কগাছ সকলের
সূর্যপুর সেতুর অবস্থা ভগ্নপ্রায় হওয়ায় সংস্কারের কাজ শুরু করে পূর্তদফতর। গত বছরের শেষে কাজ শুরু হয়। কিন্তু কাজের গতি অত্যধিক কম। কোনও দিন সংস্কারের কাজ হয়, আবার কোনও দিন তা বন্ধ থাকে। কোনও নজরদারি নেই।
advertisement
advertisement
বাসিন্দারা জানান, খালের পাশে পাইলিংয়ের কাজ চলছে খালের একটি অংশকে ব্লক করে। ফলে জল সেভাবে যেতে পারছে না। যে কোনও সময় টানা, ভারী বৃষ্টি হলে জল বেড়ে গিয়ে বিপদ ঘটতে পারে।
আরও পড়ুনঃ হারিয়ে যাচ্ছে এই পেশা! মাথায় হাত পড়েছে কুটির শিল্পীদের
এই সেতুর পিছনেই যাতায়াতের জন্য নতুন একটি সেতু আছে। কিন্তু সেই সেতুতে যাওয়ার রাস্তার কঙ্কালসার অবস্থা। পিচ, ইট উঠে গিয়ে এবড়ো-খেবড়ো গর্ত হয়ে গিয়েছে। সেই গর্তে জল জমে কদাকার অবস্থা হয়। এই সেতু ধরেই একদিকে যেমন বারুইপুরে আসা যায়, তেমনই জয়নগর চলে যাওয়া যায়।
advertisement
প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত এই পথ ধরেই। চলে প্রচুর যানবাহন। দক্ষিণ ২৪ পরগণার সূর্যপুরে রোজ সব্জির হাট বসে। সেই হাটে ব্যবসা করতে আসেন দূরদূরান্তের লোকজন।
ভুক্তভোগী বাসিন্দারা বলেন, সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। স্কুল পড়ুয়ারাও যেতে গিয়ে হামেশাই পড়ে চোট পায়। এই রাস্তা দিয়েই প্রশাসনের লোকজন যাতায়াত করেন। তাঁরা সব দেখেও নীরব। যে কোনও দিন বড় দুর্ঘটনা ঘটলে তবে টনক নড়বে প্রশাসনের।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কেটে গেছে গোটা ১ বছর, তাও সম্পূর্ণ হল না সূর্যপুর সেতু সংস্কারের কাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement