advertisement

South 24 Parganas News: বাড়িতে আগুন লাগানোর প্রতিবাদ, উস্থিতে মারধর মহিলাকে

Last Updated:

South 24 Parganas News: বাড়িতে আগুন লাগানোর প্রতিবাদ করায় উস্থির দেউলাতে এক মহিলাকে মারধর করল তার প্রতিবেশীরা।

আগুনে পুড়ে গেল বাড়ি
আগুনে পুড়ে গেল বাড়ি
উস্থি: বাড়িতে আগুন লাগানোর প্রতিবাদ, করায় উস্থির দেউলাতে এক মহিলাকে মারধর করল তার প্রতিবেশীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মহিলাকে ভর্তি করা হয়েছে উস্তির বানেশ্বরপুর ব্লক হাসপাতালে। ঘটনায় প্রধান অভিযুক্ত আলি হোসেন গাজিকে গ্রেফতার করেছে পুলিশ।
বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার প্রতিবাদ করায় ওই মহিলাকে রাতের অন্ধকারে টেনে নিয়ে গিয়ে হাত- মুখ বেঁধে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। প্রতিবেশী এক কিশোর মহিলার বাড়ির বাইরে আগুন লাগিয়ে দেয়। বাড়ির বাইরের বেশ কিছু অংশ পুড়ে যায়। সেই ঘটনায় আলি হোসেন গাজির পরিবারের লোকজনদের সঙ্গে মহিলার ঝগড়া হয়।
advertisement
আরও পড়ুন: হিমঘরের গ্যাস লিক করে দোলের সন্ধেয় বড় বিপর্যয়
গতকাল সন্ধ্যায় শবেবরাতের অনুষ্ঠান নিয়ে সবাই ব্যস্ত ছিলেন। মহিলা শিশু সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। অভিযোগ, সেই আলি হোসেন গাজি-সহ তিন জন এসে বাড়ি থেকে বধূকে তুলে নিয়ে ফাঁকা এলাকায় চলে যায়। এরপর হাত- মুখ বেঁধে ফেলে।
advertisement
দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা কর অভিযুক্তরা। মহিলা কোনওক্রমে অভিযুক্তদের হাত থেকে পালিয়ে দৌড়তে থাকেন। তখন এলাকাবাসী বেরিয়ে এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় রাতে দু'জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে দায়ের করেন আক্রান্ত মহিলা।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাড়িতে আগুন লাগানোর প্রতিবাদ, উস্থিতে মারধর মহিলাকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement