advertisement

South 24 Parganas News: ভাঙড়ে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল  অস্ত্র বিক্রেতা

Last Updated:

আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক অস্ত্র বিক্রেতা। ধৃতের নাম আসান মোল্লা। ধৃতের কাছ থেকে চারটে বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের কাশিপুর থানার অন্তর্গত শোনপুর অটো স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

আগ্নেয়াস্ত্র সহ ধৃত 
আগ্নেয়াস্ত্র সহ ধৃত 
#ভাঙড়ঃ আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক অস্ত্র বিক্রেতা। ধৃতের নাম আসান মোল্লা। ধৃতের কাছ থেকে চারটে বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের কাশিপুর থানার অন্তর্গত শোনপুর অটো স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এক বন্দুক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে কাশিপুর থানার পুলিশ। ঘটনায় চারটি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত অস্ত্র ব্যবসায়ীর নাম আসান মোল্লা।
কাশিপুর থানার সাব-ইন্সপেক্টর বিপ্লব ঘোষ খবর পায় এক বন্দুক ব্যবসায়ী সোনপুরে বন্দুক বিক্রি করতে আসছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও কাশিপুর থানার একটি টিম সঙ্গে নিয়ে সোনপুরে হানা দেয়। দীর্ঘক্ষণ গা ঢাকা দিয়ে থাকার পর আসান মোল্লাকে তারা দেখতে পায়। ভাঙড়ের বানিয়ারা গ্রামের বাসিন্দা আসান মোল্লা একটি বাইকে করে বন্দুক বিক্রি করতে এসেছিল। পুলিশ দ্রুততার সঙ্গে আসান মোল্লাকে ধরে তল্লাশি চালাতেই চারটি বন্ধু ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুনঃ দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে আহত ৫ নাবালক!
কাকে বন্দুক বিক্রি করতে এসেছিল তার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ। ধৃতের বাড়ি কাশীপুর থানার ঘোজ বানিয়াড়া এলাকায়।তাদের বিরুদ্ধে 502/22 ধারাতে অস্ত্র আইনে মামলার রুজু করেছে কাশিপুর থানার পুলিশ। ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। দুষ্কৃতিদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে
advertisement
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভাঙড়ে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল  অস্ত্র বিক্রেতা
Next Article
advertisement
US-Israel-Iran War News:'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
  • US-Israel-Iran War News: পশ্চিম এশিয়ায় ইরান–ইজরায়েল সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সমুদ্রপথেও আঘাতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই প্রথম বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার অবস্থান বজায় রাখার কথা জানিয়েছ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement