advertisement

South 24 Parganas News: স্বাধীনতার পর প্রথম বামপন্থীদের হাতছাড়া রাধাকান্তপুর পঞ্চায়েত

Last Updated:

স্বাধীনতার পর এই প্রথম কোনও বামপন্থী দলের হাতছাড়া হল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির রাধাকান্তপুর পঞ্চায়েত। এখানে বোর্ড গঠন করল তৃণমূল

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: স্বাধীনতার পর এই প্রথম রায়দিঘির রাধাকান্তপুর পঞ্চায়েত কোনও বামপন্থী দলের হাতছাড়া হল। দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত হয় সিপিএম নয়তো এস‌ইউসির দখলে থাকত। এই প্রথম এখানে বোর্ড গঠন করল তৃণমূল। মোট ১৭টি আসনের মধ্যে তৃণমূল ১০ টি-তে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পায়। সিপিএম ৫ টি, সিপিএম সমর্থিত নির্দল একটিতে ও এসইউসি ১ টি আসনে জয়ী হয়েছিল।
রাধাকান্তপুর পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের দেবযানী হালদার। উপপ্রধান হয়েছেন বাবুর আলি বৈদ্য। রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা হাজির ছিলেন বোর্ড গঠনে। তিনি বলেন, উন্নয়নের স্বার্থে এই পঞ্চায়েতে আমাদের বোর্ড গঠন করা দরকার ছিল। মানুষ জিতিয়েছে দলকে। ঢেলে উন্নয়নের কাজ শুরু হবে।
advertisement
advertisement
উল্লেখ্য ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে একমাত্র এই পঞ্চায়েতটিতেই বোর্ড চালাতে পেরেছিল সিপিএম। তবে সেই রেকর্ড এবারে ভেঙে গেল। প্রথম এখানে বোর্ড গঠন হওয়ায় খুশি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নতুন সদস্যরা মানুষের জন্য কাজ করবে বলে জানিয়েছেন তাঁরা। বোর্ড গঠন উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল এই এলাকা। কোনওরকম অশান্তি ছাড়াই বোর্ড গঠন হয়েছে। সাধারণ মানুষজনও এই জয়ে খুশি‌। তাঁরা এলাকায় উন্নয়ন দেখতে চেয়েছেন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: স্বাধীনতার পর প্রথম বামপন্থীদের হাতছাড়া রাধাকান্তপুর পঞ্চায়েত
Next Article
advertisement
East Midnapore News: কে জানত আর ফেরা হবে না বাড়িতে...সাইকেল নিয়ে রাস্তা পারাপর করতে গিয়ে ২জনের মৃত্যু
কে জানত আর ফেরা হবে না বাড়িতে...সাইকেল নিয়ে রাস্তা পারাপর করতে গিয়ে ২জনের মৃত্যু
  • তমলুকের হরিদাসপুর বাজারের কাছে ঘটে এই ঘটনা

  • সবজি বোঝাই গাড়ি আচমকাই এসে পড়ে এবং ওই সাইকেল আরোহীর উপর

  • ঘটনাস্থলে মৃত্যু হয় সবজি বিক্রেতা অসিত পট্টনায়েকের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement