advertisement

South 24 Parganas News: কুকুরকে ধর্ষণ প্রৌঢ়র! দিনের পর দিন সারমেয় হেনস্থার ঘটনা, পদক্ষেপ যুবক দলের

Last Updated:

South 24 Parganas News: কুকুরের সঙ্গে সঙ্গমের ভিডিও ভাইরাল হয় এলাকায় ৷ সেই ছবি দেখে একটি পশুপ্রেমী সংস্থা অভিযুক্তের বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷

আক্রান্ত কুকুর
আক্রান্ত কুকুর
সোনারপুর: সোনারপুরের চৌহাটি এলাকায় কুকুরের সঙ্গে সঙ্গমের ঘটনায় সোনারপুর থানার পুলিশের হাতে গ্রেফতার প্রৌঢ়৷ ধৃতের নাম রতিকান্ত সর্দার৷ কুকুরের সঙ্গে সঙ্গমের ভিডিও ভাইরাল হয় এলাকায় ৷ সেই ছবি দেখে একটি পশুপ্রেমী সংস্থা অভিযুক্তের বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷
সেই অভিযোগের তদন্তে নেমে রতিকান্ত সর্দারকে গ্রেফতার করে পুলিশ৷ তার বিরুদ্ধে ৩৭৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে৷ অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
advertisement
advertisement
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সন্দীপন মুখোপাধ্যায় জানান, এর আগেও এলাকার একাধিক কুকুরের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত৷ স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে তাকে একাধিকবার বারণ করেন৷ দু-আড়াই বছর ধরে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ৷ বারবার বলা হলেও সেই বারণ শোনেননি অভিযুক্ত৷ শেষপর্যন্ত এলাকারই কিছু যুবক এই ঘটনার ভিডিও করে এবং তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়৷ বিষয়টি দেখতে পেয়েই থানায় অভিযোগ দায়ের হয়৷
advertisement
কুকুরটিকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষাও করা হয়েছে৷ আপাতত সোনারপুরেরই একটি পশু চিকিৎসাকেন্দ্রে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ বারুইপুর পুলিশ জেলার ডেপুটি পুলিশ সুপার মোহিত মোল্লা জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কুকুরকে ধর্ষণ প্রৌঢ়র! দিনের পর দিন সারমেয় হেনস্থার ঘটনা, পদক্ষেপ যুবক দলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement