advertisement

South 24 Parganas News: কাকদ্বীপে তৈরি হচ্ছে নতুন বাসস্ট্যান্ড, থাকবে ওয়াইফাই! আর কী নতুনত্ব রয়েছে দেখুন

Last Updated:

এবার পাকাপাকিভাবে এই বাসস্ট্যান্ড ও যাত্রী প্রতিক্ষালয় তৈরি হওয়ায় সেই সমস‍্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে। এই বাসস্ট্যান্ডটি তৈরি ক‍রতে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়েছে।

+
যাত্রী

যাত্রী প্রতীক্ষালয়

#কাকদ্বীপ: কাকদ্বীপে তৈরি হল নতুন বাসস্ট্যান্ড ও যাত্রী প্রতীক্ষালয়। নাম দেওয়া হয়েছে 'ক্ষণিকের অতিথি'। নতুন এই বাসস্ট্যান্ড তৈরি হওয়ায় খুশি স্থানীয়রা। কাকদ্বীপের প্রতাপাদিত‍্যনগর গ্রাম পঞ্চায়েতের উদ‍্যোগে এই বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে।
মূলত ১১৭ নং জাতীয় সড়কের পাশে সুন্দরবন মহাবিদ‍্যালয় সংলগ্ন এলাকায় আগে থেকেই বাস দাঁড়াত‌। কিন্তু সঠিক কোনও বাসস্ট্যান্ড ছিল না। ফলে অসুবিধা হত স্থানীয়দের। কলেজে ছাত্রছাত্রীদেরও সমস্যায় পড়তে হয়েছে বারবার।
advertisement
তবে এবার পাকাপাকিভাবে এই বাসস্ট্যান্ড ও যাত্রী প্রতিক্ষালয় তৈরি হওয়ায় সেই সমস‍্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে। এই বাসস্ট্যান্ডটি তৈরি ক‍রতে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়েছে। এই বাসস্ট্যান্ডে আলো ও পাখার বন্দোবস্ত করে আধুনিকতার ছোঁয়া আনা হয়েছে।
advertisement
যাত্রী প্রতিক্ষালয়ে ওয়াইফাই বসানোর পরিকল্পনা রয়েছে গ্রাম পঞ্চায়েতের। ফলে ওই এলাকায় একটি ওয়াইফাই জোন তৈরি হবে। কলেজের ছাত্রছাত্রীরা এর ফলে খুবই লাভবান হবেন। ওই ওয়াইফাই ব‍্যবহারের জন‍্য কাউকে কোনও অর্থ প্রদান করতে হবে না বলেই শোনা যাচ্ছে। দ্রুতগতিতে বদলে যাওয়া কাকদ্বীপের জন‍্য এই আধুনিক বাসস্টান্ড খুবই প্রয়োজনীয় বলে মনে করছেন কাকদ্বীপের বাসিন্দারা।
advertisement
সম্প্রতি এই বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। তিনি জানান, কাকদ্বীপ শহর আগামীদিনে শহর হিসাবে গড়ে উঠবে। দ্রুত পরিবর্তন হচ্ছে কাকদ্বীপের চিত্র। সেজন‍্য এই বাসস্ট্যান্ড ও যাত্রী প্রতিক্ষালয় তৈরি করা হয়েছে। এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষজন।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কাকদ্বীপে তৈরি হচ্ছে নতুন বাসস্ট্যান্ড, থাকবে ওয়াইফাই! আর কী নতুনত্ব রয়েছে দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement