advertisement

South 24 Parganas News: প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, আহত কিশোর

Last Updated:

ভারী বর্ষণে ভেঙে পড়ল মাটির বাড়ি। আর তাতেই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে আহত হল এক কিশোর

দক্ষিণ ২৪ পরগনা: ভারী বর্ষণে বাড়ি ভেঙে আহত এক কিশোর। রায়দিঘি গিলারছাটের ঘটনা। আহত কিশোরকে উদ্ধার করে দ্রুত রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে জাকির পুরকাইতের মাটির বাড়ি ভেঙে গিয়ে পড়ে প্রতিবেশী জালাল পুরকাইতের পাকা বাড়ির উপর। তাতেই ঘটে বড় দুর্ঘটনা। হঠাৎ করে বাড়ি ভেঙে পড়ায় ঘর থেকে বাইরে বের হতে পারেননি অনেকেই। এই ঘটনায় পরিবারের এক কিশোর গুরুতর আহত হয়। আহতের নাম জামাল পুরকাইত। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
advertisement
advertisement
এই দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন স্থানীয় প্রশাসনের কর্তারা। ভেঙে পড়া বাড়ির মালিকের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তাঁরা। এদিকে সুন্দরবন এলাকায় প্রবল বৃষ্টি হওয়ায় যাদের কাঁচা মাটির বাড়ি তাদেরকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভয়ে অনেকেই মাটির বাড়ি ছেড়ে স্থানীয় স্কুল, ক্লাবে আশ্রয় নেন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, আহত কিশোর
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement